hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

টেনশন ও স্ট্রেস থেকে দূরে থাকা

কম বেশী টেনশনে ভুগি আমরা সবাই। এই ক্ষেত্রে নারী ও পুরুষে কোনো তফাৎ নেই। আমরা উভয়েই টেনশন নৌকার যাত্রী। টেনশন সৃষ্টি স্ট্রেস্-এর কথায় বলি। am straised out, life is miserable. রাত পোহালেই আবার ছুটি দৈনন্দিন কাজের পেছনে, আবার টানাপোড়েন চলে টেনশন ও স্ট্রেস্-এর। তাহলে এর থেকে মুক্তির উপায় কী? টেনশন হওয়ার বড় কারণ দুশ্চিন্তা অথবা বলা যায় অহেতুক দুশ্চিন্তা। সহজভাবে জীবনের সমস্যাগুলোকে গ্রহণ করার মনমানসিকতা গড়ে তুলতে পারলে এবং তদনুযায়ী চললে টেনশন ও স্ট্রেস-এর হাত থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়। So take it easy. একটা কথা মনে রাখা দরকার যে “Worry casts a long shadow of a small cause.”