hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৯

কার জন্য এই এতো কষ্ট?

আমি কার জন্য এই এতো কষ্ট করছি? কার জন্য এই গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যলেন্স করছি? মনে রাখা উচিত যাদের জন্য আমি আজ এই অবৈধ উপায়ের আশ্রয় নিচ্ছি তারাই একদিন আখিরাতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষি দিবে এবং বলবে আমরা তো উনাকে এভাবে আয় করতে বলিনি। সূরা মুনাফিকুন এর ৯ নং আয়াতে মহান আল্লাহ তা'আলা আমাদের সতর্ক করে বলেন :

“মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়।”

তিনি আরো বলেন :

“কোন বোঝা বহনকারী অন্য কোন লোকের বোঝা বহন করবে না। মানুষের জন্য তাই যার জন্য সে চেষ্টা করেছে। তার চেষ্টা প্রচেষ্টা খুব শীঘ্রই দেখা যাবে।” (সূরা নাজম : ৩৮-৪০)