hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৩

জালিয়াতি ও ধোঁকাবাজি হারাম

আল্লাহ তা'আলা বলেন, “যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে।” (সূরা আহযাব : ৫৮)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে আমাদের উপর অস্ত্র তোলে। আর যে আমাদেরকে ধোঁকা দেয়, সেও আমাদের দলভুক্ত নয়। (সহীহ মুসলিম)

ইবনে উমার (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ক্রেতাকে ধোঁকা দিয়ে মূল্য বৃদ্ধি করার দালালি করতে নিষেধ করেছেন।’ (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)