১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
ইবলিস শয়তানকে চেনার চেষ্টা করি
সহীহ মুসলিমের একটি হাদীসের সারমর্ম এমন যে ইবলিস শয়তানদের মধ্যেও জবাবদিহিতা বা accountability হয়। ইবলিসের দল সারা দিন যত কাজ করে দিন শেষে তা তাদের লীডারের কাছে রিপোর্ট দিতে হয়। এক এক করে সবাই যে যা খারাপ কাজ করেছে লীডারের কাছে তার বর্ণনা দিতে থাকে এবং লীডার মোটামুটি বা কোন রকম সন্তষ্ট হয়। যখন কোন শয়তান রিপোর্টে বলে যে সে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে তখন লীডার সবচেয়ে বেশী খুশি হয় এবং যে শয়তান এই কাজ ঘটিয়েছে তাকে পুরস্কার দেয়া হয়। শয়তান। সবার পেছনে ২৪ ঘণ্টা লেগে আছে। সে আপ্রাণ চেষ্টায় থাকে কিভাবে কোন সংসার ভেঙ্গে দেয়া যায়। আল্লাহ স্বামী-স্ত্রীর তালাককে হালাল করেছেন ঠিকই কিন্তু এই বিষয়টি আল্লাহ অপছন্দ করেন। সূরা আল আ'রাফ-এর ১৭ নম্বর আয়াতে শয়তান open declaration দিয়ে বলেছে :
“আমি মানবজাতির ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব, সামনের দিক দিয়ে আসব, পেছন দিক দিয়ে আসব”।
অর্থাৎ সে সর্বপ্রকারে মানুষের ক্ষতি সাধন করতে বদ্ধপরিকর। একথা আমাদের মোটেই অজানা নয়। সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ইবলিসের পাতা ফাঁদে পড়ে আমরা ক্ষতিগ্রস্ত না হই।