hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৭

সুদের ক্ষতিকারক দিক

সুদ মানুষের সচ্চরিত্র গঠনের প্রতিবন্ধক।

সুদ মানুষকে কর্ম বিমুখ করে।

সুদ মানুষের মধ্যে নিমর্মতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, কৃপণতা, নৃশংসতা ও নিষ্ঠুরতার জন্ম দেয়।

সুদ মানুষকে পরস্পরের প্রতি উদার হবার পরিবর্তে কঠোর এবং প্রয়োজনে অত্যাচারী হতে শিক্ষা দেয়।

সুদ মানুষের হিতাহিত জ্ঞানকে হ্রাস করে।

সুদ মানুষকে দুঃচিন্তার মধ্যে ফেলে রাখে।

সুদ মানুষের মধ্যে অর্থ লালসা সীমাহীনভাবে বাড়িয়ে দেয়।

সুদ ভাইয়ে-ভাইয়ে, আত্বীয়ে-আত্বীয়ে, বন্ধু-বন্ধুতে সম্পর্ক নষ্ট করে দেয়।

সুদ মানুষকে অভাব থেকে বের হতে দেয় না।

সুদের অভিশাপে সংসারে বালা-মুছিবত লেগেই থাকে।

আরো মারাত্মক ক্ষতিকারক দিক

আমরা জানি ইবাদত কবুলের পূর্ব শর্ত হচেছ হালাল ইনকাম এবং হালাল খাওয়া প্রতিটি মুসলিমের জন্য ফরয। আমি যদি সুদভিত্তিক জীবনযাপন করি তাহলে আমার উপার্জিত অর্থের সাথে হারাম সুদ মিশ্রিত হয়ে যাচ্ছে। আর সেই অর্থ দিয়ে আমি আমার সন্তানদের খাওয়াচ্ছি, পড়াচিছ, মানুষ করছি। হারাম দিয়ে তাদের শরীরের প্রতিটি কোষ, অঙ্গ-প্রত্যঙ্গ বেড়ে উঠছে, এবার গভীরভাবে চিন্তা করি তারা কি হারাম খেয়ে বড় হচ্ছে না হালাল খেয়ে!