hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৬

অন্যের প্রশংসা করা ও আত্মপ্রশংসা না করা

প্রশংসা একটি লোভনীয় বস্তু। আমরা আমাদের নিজেদের প্রশংসা অন্যদের মুখে শুনতে বড় ভালোবাসি। তবে প্রশংসাটা যেন আমাদের মনে গর্ব-অহংকার বা স্পর্ধার অথবা অন্যদের হেয় দৃষ্টিতে দেখার বাসনা সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। “অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না আর জমিনের উপর গর্বভরে চলো, আল্লাহ কোন অহংকারী দাম্ভিক মানুষকে পছন্দ করেন না।” (সূরা লুকমান : ১৮)

অন্যদিকে আমরা আত্মপ্রশংসা করতেও ভালোবাসি। যেমন : দান-সদাকা, বিভিন্নরকম সাহায্য-সহযোগিতা, ডিগ্রি অর্জন ইত্যাদি করেই আমাদের অনেকেই সেটাকে বিভিন্ন পরিবেশে বারবার ফলাও করে বলে বেড়াই, প্রশংসা কুড়াবার চেষ্টা করি। এটা খুবই নিন্দনীয় স্বভাব, একজন বিবেকবান ব্যক্তির জন্যে এটা বিষবৎ পরিত্যাজ্য হওয়া উচিত। এধরনের আত্মপ্রশংসা সেই সৎকর্মটুকুর সম্পূর্ণ মাধুর্যটাই ধবংস করে ফেলে।