hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

পুরুষদের পর্দা :

মহিলাদের যেমন পরপুরুষের নিকট পর্দা করা ফরয তেমনি পুরুষদেরও পরনারীর নিকট পর্দা করা ফরয। তবে পুরুষদের পর্দার নিয়ম মহিলাদের থেকে কিছুটা আলাদা। পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে হাটু পর্যন্ত তাই বলে তার কাপড় থাকা সত্ত্বেও শুধু সতর ঢেকে শরীরের অন্যান্য অংশ খোলা রাখাও ঠিক নয়। যাদের সত্যিই কাপড় নেই তাদের কথা ভিন্ন। নিমে পুরুষদের পর্দার কিছু নমুনা দেয়া হলো, যখন তারা বাড়ির বাইরে যাবেন তখন এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন।

ড্রেস এমন হওয়া যাবে না যা দিয়ে শরীরের ভিতরের অংশ দেখা যায়।

ড্রেস এমন হওয়া যাবে না যা শরীর দেখা যায় না ঠিকই কিন্তু শরীরের গঠন পরিষ্কার ফুটে উঠে।

ড্রেস এমন প্রসিদ্ধ বা আকর্ষণীয় হওয়া যাবে না যা দেখে অন্য মেয়েরা আকর্ষণ বোধ করতে পারে।

দামী ব্র্যান্ডেড ড্রেস পরার ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে হবে। আবার সামর্থ থাকলে গরিবী হালেও থাকা যাবে না। একজন ছেলে অন্য একজন ছেলের সামনে সতর খুলতে বা উলঙ্গ হতে পারবে না।

একজন ছেলে অন্য একজন ছেলের পায়ের রানের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে পারবে না।

একটি ছেলে আরেকটি ছেলের দিকে কামুক দৃষ্টিতে তাকাতে পারবে না।

দু’জন ছেলে এক বিছানাতে ঘুমানো নিষেধ।

নাভির নিচে প্যান্ট, পায়জামা বা লুঙ্গি পরা যাবে না যদি উপরে কোন জামা থাকে।

নিজের স্ত্রী ছাড়া অন্য মেয়েদের সামনে খালি গায়ে যাওয়াটাও ঠিক নয়।

আজকাল ছেলেরাও অন্য ছেলেদের দেখে আকর্ষণ অনুভব করে এবং মেয়েরাও অন্য মেয়েদেরকে দেখে আকর্ষণ অনুভব করে। কারণ এ যুগটা হচেছ লুত (আলাইহিস সালাম)-এর যুগ অর্থাৎ গেলেজবিয়ান সোসাইটি।

বিশেষ করে ছেলেদের আকর্ষণীয় হাতের বাহু, পেশী বা মাসস, চেষ্ট, চুলের সৌন্দর্য্য ইত্যাদি কোনভাবেই প্রকাশ করা ঠিক নয়।

সতর্কতা অবলম্বন :

আজকাল অনেকে ফ্যাশনের অংশ হিসেবে খাটো সার্ট বা গেঞ্জি পরে থাকে। যখন তারা সলাতে সিজদায় বা রুকুতে যায় আর সার্ট খাটো হওয়ার কারণে তখন তাদের পিছন দিক থেকে সতর বের হয়ে পরে অর্থাৎ পাছার কিছুটা অংশ বের হয়ে যায়। মনে রাখতে হবে সতর ঢাকা ফরয আর সলাতে তো অবশ্যই ফরয, সতর খুলে সলাত হবে না। তাই এই ব্যাপারে এক ভাই অপর ভাইকে সকলের সামনে লজ্জা না দিয়ে একাকী ডেকে সতর্ক করে। দেয়া উচিত। আজকাল এই বিষয়টা শুধু ছেলেদের ক্ষেত্রে নয় মেয়েদের ক্ষেত্রেও অহরহ দেখা যায় যা খুবই আপত্তিকর এবং হারাম।