hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০১

পঞ্চম অধ্যায়: মানুষের অধিকার আল্লাহ কখনো ক্ষমা করবেন না মানুষের অধিকার সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন

“তোমরা তোমাদের মুখ পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফিরাও এতে কোন পুণ্য নেই বরং পুণ্য হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহ, পরকাল, ফিরিশতা, কিতাব ও নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাঁরই মুহাব্বতে আত্মীয়-স্বজন, পিতৃহীন, নিঃস্ব, পথিক ও ভিক্ষুকদেরকে এবং দাস মুক্তির জন্য ধনসম্পদ দান করে, আর সলাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং যখন অঙ্গীকার করে সেই অঙ্গীকার তারা পূরণ করে এবং যারা অভাবে ও দুঃখে-কষ্টে, দারিদ্র্যে, সংগ্রাম-সংকটে ধৈর্যধারণ করে। তারাই সত্যপরায়ণ এবং তারাই আল্লাহভীরু।” (সূরা বাকারা ২: ১৭৭)

পরকালের জীবনকে যারা সত্যই বিশ্বাস করবেন তাদেরকে অবশ্যই বান্দার হক বা অধিকারগুলো আদায় করতে হবে। কারণ আল্লাহর হক বহুক্ষেত্রে আল্লাহ তা'আলা মাফ করবেন কিন্তু বান্দার অনাদায়কৃত হক বান্দা মাফ না করলে আল্লাহ তা'আলা মাফ করবেন না। হাঁ তবে যদি কোন বান্দার নিকট কোন ব্যাপারে কেউ দায়ী থাকেন আর যদি হাজারও চেষ্টা করে দায়মুক্ত হতে না পারেন তবে তার নিকট ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি এমন হয় যে হাজার চেষ্টা করেও কোন প্রকারেই সম্ভব হল না দায় পরিশোধ করার অথবা ক্ষমা চাওয়ার, এ অবস্থায় আল্লাহ তা'আলা দেখবেন তার দায়মুক্ত হওয়ার জন্যে মনের পেরেশানি কি পরিমাণ ছিল। এটা দেখে মেহেরবান আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিজের পক্ষ হতে দায় মুক্ত করে দিতে পারেন। তবে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করে। যদি এরূপ করেন তবে তিনি যার নিকট দায়ী ছিলেন আল্লাহ তাআলা তাকে বলবেন : তুমি একে মাফ করে দাও তার পরিবর্তে আমি তোমার গোনাহ মাফ করে দিচ্ছি। একটা কথা খেয়াল রাখতে হবে যে এ ব্যাপারে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। পুরোপুরি, তবে আল্লাহ তা'আলার বিধানকে ফাঁকি দিয়ে নয়। দিতে”। (সূরা নিসা ৪ আয়াত ৫৮)

পরকালে আল্লাহ তা'আলা মাফ করবেন এই নিয়তে যারা পরের হক নষ্ট করবেন তারা খুবই ভুল করবেন। নিজেকে নিজেই ধবংসের মুখে ঠেলে দিবেন। মনে রাখতে হবে সেখানে সব কিছুই মানুষের সাধ্যের বাইরে হবে এবং যিনি মনের খবর রাখেন তিনি অবস্থা মুতাবেক বিবেচনা করবেন। কিন্তু মনের মধ্যে ফাঁকিবাজি থাকলে আল্লাহ তাআলার দয়া পাওয়া যাবে এমন কোন ওয়াদা আল্লাহ তাআলার নেই। তাই আর কোন অপরাধে নয় শুধুমাত্র অন্যের হক নষ্ট করার কারণেই বহু লোককে জাহান্নামে যেতে হবে। মানুষের প্রতি মানুষের হককে প্রথমতঃ আটটি ভাগে ভাগ করা যায়। এই আটটি শ্রেণীবিভাগে কার কতটুকু দায়িত্ব ও কর্তব্য তা আমাদের কাছে পরিষ্কার থাকা প্রয়োজন।

১) নিকট আত্মীয়ের হক।

২) দূর আত্মীয়ের হক

৩) প্রতিবেশীর হক

৪) দেশবাসীর হক।

৫) সরকারের হক

৬) সাধারণ মুসলিমের হক

৭) অভাবী লোকের হক

৮) অমুসলিমদের হক