১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
ভূমিকা
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
পবিত্র কুরআনে সূরা বাকারার ১৪০ নম্বর আয়াতে আল্লাহ তা'আলা বলেন : “তার চেয়ে বড় যালিম আর কে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সত্যকে গোপন রাখে। তাই একে অপরকে সতর্ক করা আমাদের ঈমানী দায়িত্ব। আল্লাহ তাআলা আরো বলেন : “তোমাদের মধ্যে এমন একদল লোক অবশ্যই থাকতে হবে, যারা মানবজাতিকে কল্যাণের পথে আহবান জানাবে, সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে, তারাই হ’ল সফলকাম।” (সূরা আলে ইমরান : ১০৪) তাই মহান আল্লাহ তাআলার এই নির্দেশকে পালন করতে গিয়ে এই প্রবাসে মুসলিম পরিবারগুলোকে সচেতন করার লক্ষ্যে আমরা ২০০৭ সালের জানুয়ারী থেকে The Message “দি মেসেজ” নামে একটি কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক নন-পলিটিক্যাল কমিউনিটি ডেভেলপমেন্ট পত্রিকা নিয়মিত প্রকাশ করে যাচ্ছি। এই পত্রিকাটির মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রবাসে মুসলিম পরিবারগুলোকে সঠিক পথ মনে করিয়ে দেয়া। আর এই পত্রিকায় ইতিপূর্বে প্রকাশিত কিছু ছোট ছোট features নিয়ে এই বইটিকে সাজানো হয়েছে। আশা করি এই বইটি আপনার-আমার একটি সুখী ও সুন্দর পারিবারিক জীবন গঠন করতে সাহায্য করবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে সিংগাপুরে বসবাসরত আমাদের দ্বীনি ভাই সারওয়ার কবীর শামীমের একটি বক্তৃতার মূল বিষয় বস্তু দিয়ে এই বইয়ের প্রথম অধ্যায় শুরু। এজন্য আমরা তার নিকট কৃতজ্ঞ, আল্লাহ তার জ্ঞানকে আরো সমৃদ্ধশালী করে দিন। সম্মানিত পাঠকের মতামত, ভুল সংশোধন ও দৃষ্টি আকর্ষণ ইমেইল অথবা টেলিফোনে জানালে আগামী সংস্করণে তা প্রতিফলিত হবে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভুল-ত্রুটি মার্জনা করে সঠিক পথে থাকার তৌফিক দিন। আমীন।
জাযাকআল্লাহু খাইরন,
আমির জামান
নাজমা জামান
টরন্টো, কানাডা