hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৮

আল্লাহর কাছে কি কি চাওয়া উচিত?

১. জানা-অজানা, ইচ্ছাকৃত-অনৈচ্ছাকৃত সকল সগিরা ও কবীরা গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা। সহজ সরল পথে (সীরাতৃল মুসতাকীমে) থাকার সামর্থ ও হিদায়াতের জন্য সাহায্য প্রার্থনা করা।

৩. সর্বপ্রকার শির্ক, বিদআত ও মুনাফিকি থেকে দূরে থাকার জন্য হিদায়াত।

৪. আল্লাহর ইবাদতে আন্তরিকতার (ইখলাসের) জন্যে সাহায্য।

৫. অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা (প্ররোচনা) থেকে আশ্রয়।

৬. নিয়মিত কুরআন পাঠ করে তার অর্থ বুঝে চলার ক্ষমতা।

৭. লোভ-লালসা, পরনিন্দা-পরচর্চা, ঈর্ষা, রাগ ও সর্বপ্রকার কুফর ও অশ্লীলতা থেকে দূরে থাকার সামর্থ। অল্পে তুষ্ট থাকার ও সবর করার ক্ষমতা।

৮. সুস্বাস্থ্য ও সুখী জীবন।

৯. ঈমানের সংগে জীবনযাপন ও ঈমানের সংগে মৃত্যু।

১০. কবর আযাব থেকে মুক্তি ও আখিরাতে জান্নাতে স্থান লাভ।