hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৬

কখনও কখনও বৈধ কাজ অবৈধ কাজে জড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায়

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি পাপ কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা যেসব কাজে গুনাহ নেই তা পরিত্যাগ না করা পর্যন্ত আল্লাহভীরু লোকদের শ্রেণীভুক্ত হতে পারে না। (তিরমিযী, ইবনে মাজাহ)

ব্যাখ্যা : কখনও বৈধ কাজ অবৈধ কাজে জড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই কোন মুমিনের সামনে কেবল বৈধতার দিকটিই উপস্থিত থাকবে না; বরং এই বৈধ কাজ কোথাও যেন হারাম কাজে জড়িয়ে পড়ার কারণ না হয় সেদিকেও তাকে লক্ষ্য রাখতে হবে।

রসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আয়িশা! ছোটখাট গুণাহর ব্যাপারেও সতর্ক হও। কেননা এ জন্য ও আল্লাহর নিকট জওয়াবদিহি করতে হবে। (ইবনে মাজাহ)

ব্যাখ্যা : কবীরা গুনাহ যেমন কোন মুসলিমদের মুক্তিলাভকে বিপদগ্রস্ত করে দেয়, তেমনি ছোটখাট গুনাহও কম বিপদ নয়। ছোটখাট গুনাহ বাহ্যত হালকা ও তুচ্ছ মনে হলেও তা বারবার করার কারণে অন্তরাত্মায় মরিচা ধরে যায় এবং কবীরা গুনাহর প্রতি ঘৃণাবোধ নিঃশেষ হয়ে যায়।

একটি বাস্তব উদাহরণ : লটারী বা জুয়া ইসলামের দৃষ্টিতে হারাম। এক ভাইকে সতর্ক করতে যেয়ে উনি প্রতিউত্তরে বলেছিলেন “আমি লটারী/জুয়া খেলে কোটি টাকা পেলে দেশের অসহায় মানুষদের সেবা করব।” যা হোক আমরা জানি দুই নাম্বারী পথের টাকা আল্লাহ তাআলার কোন প্রয়োজন নেই।