১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪৩
আমরা কি কবরে প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত আছি?
কি বিশ্বাসী আর অবিশ্বাসী মৃত্যুর ব্যাপারে আমরা সবাই একমত। নিজেকে প্রশ্ন করি, আমি যদি এই মূহূর্তে মারা যাই, আমাকে কবরে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর উত্তর কি আমার জানা আছে? সেই প্রশ্নের উত্তর দেয়ার মত কাজ কি আমরা করেছি?
কবরে আমরা যখন লাশ রাখি তখন বলি “বিসমিল্লাহি ওয়া’আলা সুন্নাতি রসূলিল্লাহি”। অর্থাৎ আমরা এই লাশ] আল্লাহর নামে এবং রসূল (ﷺ)-এর আদর্শের উপর রাখছি। (আবু দাউদ) এখন একটা প্রশ্ন এসে যাচ্ছে, রসূল (ﷺ) -এর অনুসারী কে? রসূল (ﷺ)-এর অনুসারী সেই, যে রসূল (ﷺ) -এর নির্দেশিত পথে চলে। আমরা যারা নিজেদেরকে রসূল (ﷺ) -এর অনুসারী বলে দাবি করছি সেই দাবি অনুযায়ী আমাদের কী করণীয়? আমি পৃথিবীতে জীবিত অবস্থায় রসূল (ﷺ) -এর কথা বলতে পারলাম না, কুরআন পড়লাম কিন্তু কুরআন অনুযায়ী পথ চললাম না, সলাত আদায় করলাম কিন্তু প্রতিবেশীর হক আদায় করলাম না, সিয়াম পালন করলাম কিন্তু মা-বাবার সন্তুষ্টি অর্জন করলাম , হাজ্জ করলাম কিন্তু পাওনাদারের পাওনা পরিশোধ করলাম না। তা হলে কি আমরা রসূল (ﷺ) -এর অনুসারী হতে পারবো? উত্তরটা খুব সহজ নয়।
তাই সকলের নিকট আমাদের বিশেষ অনুরোধ, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষটি - -কে জানার ও বুঝার চেষ্টা করি। রসূল (ﷺ) -কে জানার জন্য তাঁর জীবনী ও সহীহ্ হাদীস পড়ি। আল কুরআনকে বুঝার জন্য কুরআনের তাফসীর পড়ি।