hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৩

অভাব ও দারিদ্রতায় স্বামীকে অবমূল্যায়ন করা

স্বামীর গাড়ী নেই, ঢাকায় বাড়ী নেই, ফ্ল্যাট নেই, ছোট একটা অন্ধকার প্রকোষ্ট সমতুল্য জায়গায় ভাড়া থাকে। গৃহের অভ্যন্তরে ফ্রিজ নেই, ওয়াশিং মেশিন নেই, মাইক্রোওয়েভ ওভেন নেই, কিচেনে উন্নত মানসম্পন্ন উপকরণ নেই, দামী সোফা সেট নেই, বক্স খাট নেই, দামী আলমারী নেই, স্বামী পর্দার কথা বলে কিন্তু দরজা-জানালায় মানানসই পর্দার কাপড় নেই, বিগ সাইজের টেলিভিশন নেই। সন্তানদের নিয়ে স্কুলে যেতে কষ্ট হয়। কোথাও কোন পার্টিতে যেতে দামী শাড়ী এবং ডায়মন্ডের অলংকার দরকার তাও নেই ইত্যাদি অভাব অভিযোগ এক শ্রেণীর সৎ কর্মজীবি মানুষের পরিবারের।

এ পরিবারে কর্তা ঘুষ নেন না বা অবৈধ আয় করেন না। আল্লাহ ভীরু অত্যন্ত সৎ ও সহজ-সরল জীবনযাপন করেন। সুদ ও সুদী প্রতিষ্ঠানের সাথে কোন লেনদেন নেই। কারও সম্পদের প্রতি তার কোন লোভও নেই। এ জন্য স্ত্রীর দাবী তিনি কর্মঠ নন। চালাক চতুর নন, তিনি বলদ তিনি গাধা ইত্যাদি। কেননা ঐ অফিসের একই পদে চাকুরী করে আরেকজন ভাইয়ের বাসায় কোন কিছুর ঘাটতি নেই। গাড়ী, বাড়ী ও তাদের সবই আছে। এ অবস্থায় স্ত্রী স্বামীর সাথে দণ্ড কলহে জড়িয়ে থাকে। স্ত্রী স্বামীকে এটা সেটা বলে আর স্বামী চুপচাপ থাকে। কখনও বা ধৈর্যধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলে। এটি হচ্ছে এক ধরনের অভাব ও দরিদ্র পরিবারের বাস্তবতা।

এ ধরনের সম্পদ লোভীদের প্রসঙ্গে রসূল (ﷺ) সতর্ক করে বলেন, দু’টো ক্ষুদার্থ নেকড়ে বাঘকে বকরির পালে ছেড়ে দিলে তারা এতটুকু ক্ষতি করতে পারে না। এর জন্য অর্থ ও যশের মোহ তার দ্বীনের যতটুকু ক্ষতি করতে পারে। (তিরমিযী)

তাদের জন্য সতর্ক করে রসূল (ﷺ) বলেন, তিনটি জিনিস মৃত ব্যক্তির পশ্চাদ গমন করে থাকে। দু'টো ফিরে আসে কিন্তু একটি থেকে যায়। তার পিছন পিছন তার পরিবার-পরিজন তার ধন-সম্পদ এবং তার আমল যায়। অনন্ত পরিবার-পরিজন এবং ধন-দৌলত ফিরে আসে। কিন্তু আমল তার সাথে থেকে যায়। (তিরমিযী)

তারপর রসূল (ﷺ) সবাইকে সতর্ক করে বলেন, আমি রসূল (ﷺ) কে বলতে শুনেছি, প্রত্যেক উম্মতের একটি ফিতনা রয়েছে। আমার উম্মতের ফিতনা হলো ধন-সম্পদ (তিরমিযী)

অন্যত্র এমন লোভীদের পরিচয় দিয়ে আল্লাহর রসূল (ﷺ) বলেন, কোন আদম সন্তানের যদি এক উপত্যকা ভর্তি থাকে তবে অবশ্যই সে দ্বিতীয় আরেকটি চাবে। মাটি ছাড়া আর কিছুই তার মুখ ভর্তি করতে পারবে না।