hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

ঘরের কথা বাইরে না বলাই উত্তম

আমরা অনেক সময় নিজের ঘরের কথা অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যার কথা অন্যের কাছে অতি সহজেই বলে ফেলি। বেশীরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এতে মূল সমস্যার সমাধানের চেয়ে পরিবারের ক্ষতি-ই বেশী হয়েছে। আর এই ভুলটা সাধারণতঃ আমরা স্ত্রীরাই বেশী করে থাকি। আসলে পারিবারিক সমস্যার সমাধান একান্তই নিজেদের এবং এই সমস্যার সমাধান কুরআন-হাদীসের আলোকে নিজেদেরই করা উচিত। বাইরের লোক খুব কমই পারিবারিক সমস্যার সমাধান করতে পারেন, তার চেয়ে বেশী পারেন দুর্গন্ধ চারিদিকে ছড়াতে। এতে পরিবারের ক্ষতি ছাড়া ভাল কিছু হয় না। তবে পরিস্থিতি যদি দিন দিন খুবই খারাপের দিকে যেতে থাকে তাহলে এদিক সেদিক বলে কোন ভাল ইসলামিক স্কলার বা উপযুক্ত ইসলামিক ফ্যামিলি কাউন্সেলরের সাথে পরামর্শ করা উচিত। সবসময় মনে রাখতে হবে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সকল সমস্যার উপযুক্ত সমাধান তিনিই দিয়ে রেখেছেন, প্রয়োজন শুধু উদ্যোগ নিয়ে সেই সমাধানটা খুঁজে বের করা।