hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

কোনো মহিলা তার স্বামীর নিকট অন্য মহিলার দৈহিক বর্ণনা দেয়া নিষেধ

কোনো মহিলা কর্তৃক তার স্বামীর নিকট অন্য মহিলাদের দৈহিক বর্ণনা বা তার ধৈর্য, সহ্য ও সৌন্দর্যের বর্ণনা দেয়া অনুত্তম। কেননা নারী পুরুষের আকর্ষণ শরীয়তসম্মত চিরন্তন। এ কারণেই জগতের স্বামীরা তাদের স্ত্রীদের সাথে মুহব্বত ও ভালোবাসাপূর্ণ আচরণ করে থাকে। এ অবস্থায় অন্য কোনো নারীর শারীরিক গুণাবলী ও সৌন্দর্যের বহিঃপ্রকাশ কোনো পুরুষের কাছে বলা হলে সে পুরুষ ইচ্ছা-অনিচ্ছা উভয়ভাবেই নিজ স্ত্রী ভিন্ন অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। যা শরীয়াত সমর্থিত নয়। তাইতো ইসলাম কোনো মহিলাকে তার স্বামীর নিকট অন্য মহিলার সৌন্দর্য ও গুণাবলী বর্ণনা করতে নিষেধ করেছে।

নবী (ﷺ) বলেছেন : কোনো নারী অপর মহিলার সাথে একত্রে থাকার পর তার স্বামীর নিকট এমনভাবে তার দৈহিক বর্ণনা পেশ করবে না যেন সে তাকে চাক্ষুষ দেখতে পাচ্ছে। (সহীহ আল বুখারী)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোনো স্ত্রীলোক যেন অপর কোনো স্ত্রীলোকের খালি শরীর স্পর্শ না করে, যাতে সে তার শরীরে কমনীয়তা ও লাবণ্যতা সম্পর্কে তার স্বামীর নিকট বর্ণনা করতে পারে। যার ফলে তার স্বামী তাকে দেখার জন্য আকৃষ্ট হতে পারে। (আবু দাউদ)