১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬৭
আরেকটি ভিন্নরকম ঘটনা
একটি সত্য ঘটনা। এক ভাই, তিনি নিজ স্ত্রী দ্বারা নির্যাতিত। আমরা সাধারণতঃ পত্র-পত্রিকায় দেখে থাকি স্বামী দ্বারা স্ত্রী নির্যাতিত। কিন্তু এই ঘটনা উল্টো। এখানে অনেক স্বামীরাই তাদের স্ত্রী দ্বারা মানসিকভাবে নির্যাতিত। অনেক স্বামীরাই নীরবে কাঁদেন, কাউকেই কিছু বলতে পারেন না। যেমন এই ভাই তার সমস্যাটা তুলে ধরেছেন। সারাক্ষণ তাকে স্ত্রীর কথায় উঠা বসা করতে হয়, স্ত্রী সারাক্ষণ তাকে হুকুমের মধ্যে রাখেন। নিজে চাকুরী করেন কিন্তু বেতনের সব টাকাই স্ত্রীর হাতে তুলে দিতে হয়। নিজের বাবা-মার জন্য কোন টাকা পাঠাতে পারেন না কারণ স্ত্রী এটা পছন্দ করেন না।
এই সমস্যার সমাধান কোথায়?
এখানে কয়েকটা দিক।
(১) স্বামী-স্ত্রী দু’জনের জেনারেল লেভেল অব এডুকেশন এক নয় অথবা এখানে একটা বড় ধরণের গ্যাপ রয়েছে
(২) দুই পারিবারিক স্ট্যাটাসের মধ্যে হয়তো বড় ধরণের গ্যাপ রয়েছে
(৩) হয়তো দুজনের বয়সের বড় ধরনের ব্যবধান রয়েছে
(৪) ভালোবাসা ও বিশ্বাসের অভাব রয়েছে
(৫) প্রকৃত ইসলামী শিক্ষার অভাব রয়েছে।
এখানে শেষের ৫নং পয়েন্টটাই মূল। ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বামী হচ্ছেন পরিবারের মূল গার্ডিয়ান, স্বামীর যদি প্রকৃত ইসলামী জ্ঞান না থাকে তাহলে পুরো পরিবারটাই ধ্বসে পরতে পারে। এক্ষেত্রে সর্বপ্রথমে তাকে পড়াশোনা করে নিজে নির্ভুল জ্ঞান অর্জন করতে হবে। তারপর স্ত্রীকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর স্ত্রী যদি সত্যিই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে যান তাহলে এই সমস্যা সকলের অজান্তেই সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহ।