১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
উন্নত জীবনের সন্ধানে
প্রতিদিন প্রতি বছর মানুষ নানা দিকে ছুটে বেড়াচ্ছে সুখের সন্ধানে, নতুন জীবনের সন্ধানে। আসলে কি সবাই প্রকৃত অর্থে উন্নত জীবনের সন্ধান পাচ্ছেন? অবশ্য এক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন এই উন্নত জীবনের সংজ্ঞা কী? উন্নত জীবন মানে কি উন্নত দেশে বসবাস করা, উন্নত ট্রান্সপোর্ট সিস্টেম, উন্নত ব্যাংকিং সিস্টেম, উন্নত টেলিকমিউনিকেশন সিস্টেম, উন্নত শপিং সিস্টেম, উন্নত বিজনেস সিস্টেম, উন্নত এডুকেশন সিস্টেম ইত্যাদি? নাকি সেইসাথে টাকা ইনকাম, আলিশান বাড়ি, বিলাসবহুল গাড়ি, সন্তানদের ভাল ইউনিভার্সিটি, নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইত্যাদি? নাকি জীবনে এর বাইরেও আরো কিছু রয়েছে? আসলে এগুলো চাওয়ার মধ্যে কোন দোষ নেই। তবে আমাদের মনে হয়, আমরা আমাদের জীবনকে উন্নত করার জন্য one-way চিন্তা করছি। বস্তুত উন্নত জীবনের জন্য উপরের এসব চাহিদা ছাড়াও আরো কিছু রয়েছে যার অভাবে উন্নত জীবনের সন্ধান পেয়েও কারো কারোর ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে ভারসাম্যহীনতা পরিলক্ষিত হচ্ছে। আর এই ভারসাম্যহীনতার কারণে জীবনের একদিকের চাহিদা পূরণ হচ্ছে ঠিকই কিন্তু অন্যদিকে সংসারে প্রকৃত সুখ আসছে না বা পূর্বে যতটুকু ছিল তা দিন-দিন অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
যেসব পরিবার তাদের জীবনের শুরুতে খুব সুখে-শান্তিতে জীবন অতিবাহিত করছিলেন কিন্তু কিভাবে যেন আস্তে আস্তে তাদের অনেকের পরিবারেই আজ নেমে এসেছে অশান্তির ছায়া। স্বামী একদিকে, স্ত্রী আরেক দিকে এবং সন্তানরা দিশেহারা। কেউ কারো কথা শুনছে না, যে যার মতো চলছে। অনেক ছেলেমেয়েরাই আবার পিতা-মাতার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এরকম অনেক ঘটনাই ঘটেছে যেখানে সন্তানদেরকে সঠিকভঅবে শাসন না করার কারণে সন্তান খারাপ দিকে চলে গেছে। আবার স্বামী-স্ত্রীতে বনিবনা না হওয়াতে স্বামী-স্ত্রীতে ঘটেছে বিচ্ছেদ এবং সন্তানেরা হচ্ছে অবহেলিত, আর মাঝখান থেকে লাভবান হচ্ছে আইন ব্যবসায়ী বা পুলিশ। কী করুণ পরিণতি!
আমরা টরন্টো ইসলামিক সেন্টারের মাধ্যমে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াতী কাজ ও আল-কুরআনের গবেষণা করে থাকি। এই সেন্টারটি কমিউনিটি সার্ভিসের অংশ হিসেবে মুসলিম ম্যারিজ রেজিস্ট্রেশন এবং ফ্যামিলি কাউন্সেলিংও করে থাকে। আমরা ফ্যামিলি কাউন্সেলিং-এর অংশ হিসেবে মাঝে মাঝে কিছু ফোন কল পেয়ে থাকি যা সাধারণতঃ মহিলারাই বেশী করে থাকেন। তাদের কনের মূল বিষয় হচ্ছে divorce solution অর্থাৎ অনেক মুসলিম মহিলাই divorce-এর জন্য আমাদের পরামর্শ চান। কী দুঃখের বিষয়! আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে আমরা সুদূর আমেরিকা-ক্যানাডা এসেছি সুখের সন্ধানে। কিন্তু কিসের অভাবে আজ সেই সুখের পরিবারটির মধ্যে নেমে আসছে। দুঃখের ছায়া! কেনইবা স্বামী-স্ত্রী আলাদা হয়ে যাচ্ছেন? কেনইবা সন্তান ভাগাভাগি নিয়ে হাজির হতে হচ্ছে কোর্টে? দীর্ঘ দিনের সংসার যাচ্ছে ভেঙ্গে! বিদেশ আর দেশ বলে কোন কথা নয়, সব জায়গাতেই একই ঘটনা আর ঘটনার পিছনে একই কারণ।
খুব গভীরভাবে চিন্তা করি, কোথায় এর সমাধান? আসলে এর সমাধান দিতে পারে একমাত্র আল কুরআন। আমরা প্রতিদিন সলাতে সুরা ফাতিহার মধ্যে বলছি হে আল্লাহ তুমি আমাকে সহজ-সরল সঠিক পথ দেখাও। আর সলাতের পরে আমি চলছি অন্য পথে। অর্থাৎ নিজের মনমতো মনগড়া পথে। আর এটিই হচ্ছে মূল সমস্যা। কেননা আল কুরআনের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। আল কুরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলই হয়েছে মানবজাতির কল্যাণের জন্যে। আল কুরআনে সকল সমস্যার পূর্ণাঙ্গ সমাধান রয়েছে। তাই কুরআনের অর্থসহ তাফসীর পড়ি এবং সেই অনুযায়ী নিজেকে এবং নিজ পরিবারকে গাইড করার চেষ্টা করি। ইসলামিক মাইন্ডেড লোকদের সাথে উঠাবসা করি; সম্পর্ক রক্ষা করে জীবনযাপন করতে চেষ্টা করি। ইনশাআল্লাহ দেখবো পরিবারে পারিবারিক শান্তির ধারা অব্যাহত রয়েছে। মহান স্রষ্টা আল্লাহু সুবহানাহু ওয়া তা'আলা আমাদের সকলের মাঝে শান্তি প্রতিষ্ঠা করুন, আমীন।