hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

সাবধানতাস্বরূপ কিছু পরামর্শ

কারো বাসায় temporary ভাবে দ্বীর্ঘদিন না থাকা। অন্য কোন ফ্যামিলির সাথে একই বাসা শেয়ার করে ভাড়া না থাকা। পারত পক্ষে কারো থেকে টাকা ধার না নেয়া এবং কাউকে ধার না দেয়া। সুদে লোন নিয়ে গাড়ি-বাড়ি না কেনা এবং কোনভাবেই সুদের মধ্যে না যাওয়া।

ক্রেডিট কার্ড অথবা কোন সমিতি থেকে সুদে টাকা না নেয়া। ক্রেডিট কার্ড ব্যবহার করলে প্রতি মাসে ক্রেডিট কার্ডের মিনিমাম বিল না দিয়ে সম্পূর্ণ বিল পরিশোধ করা। কারো সাথে শেয়ার করে বাড়ি না কেনা। এবং অন্যের গাড়ি না চালানো।

Work at home এই ধরণের চিটিং ব্যবসা থেকে দূরে থাকা। ভালভাবে feasibility study না করে কোন ব্যবসা শুরু না করা বা কারো সাথে শেয়ারে না যাওয়া। অল্প পুঁজিতে অনেক লাভ এই ধরনের ব্যবসা থেকে দূরে থাকা। Stock market/share market-এ invest করে অতিরিক্ত লোভ না করা।

হালাল-হারাম না দেখে কোন কাজ-কারবারে না ঢোকা। ক্যাশ ইনকাম করার পর সরকারের ট্যাক্স ফাঁকি না দেয়া। সর্টকাটে বড়লোক হওয়ার চিন্তা না করা।

দুইনাম্বারী লোকদের সাথে উঠাবসা না করা। ইসলামী পরিবেশের মধ্যে থাকা এবং ইসলামী মনমানসিকতার পরিবারের সাথে বন্ধুত্ব করা।