hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬১

একটি ভুল ধারণার অপনোদন

বাস্তবে দেখা গেছে যে, আমি নিজে যখন কোন ইসলামিক প্রোগ্রামে যাই তখন পরিবারকে সময় কাটানোর জন্য তার কোন বান্ধবীর বাসায় বা কোন আত্মীয়র বাসায় রেখে আসি। সে ঐদিকে সাধারণ গল্পগুজব (unproductive gossiping) করে সময় কাটায় আর আমি দ্বীন ইসলামের কাজ করে ফেরার পথে তাদেরকে নিয়ে বাসায় ফিরি। অনেক সময় তাদেরকে ইসলামের কোন প্রোগ্রামে নিয়ে আসতে চাইলেও তারা আগ্রহ দেখায় না বা আসতে চায় না। তখন এই বিষয়ে আরো বেশী সিরিয়াস হতে হবে যে কীভাবে তাদেরকে পূর্ণমাত্রায় এই পথে নিয়ে আসা যায়।