hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

স্বামীর যেসব গুণাবলীর কারণে স্ত্রীরা তাদের বেশী ভালোবাসেন

আমরা জানি, আমাদের মাঝে সে ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। একজন পুরুষ ভালো জীবনসঙ্গী হিসেবে তার স্ত্রীর কাছে ভালো স্বামী হতে পারেন নানান উপায়ে। স্ত্রীর কাছে স্বামীরা যেসব গুণাবলীর কারণে ভালো হয়, তার ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র হয়, তার মাঝে উল্লেখযোগ্য কিছু গুণ হলো :

১. স্ত্রীর প্রতি তিনি সুন্দর ব্যবহার করেন। উত্তম শব্দ ব্যবহার করে কথা বলেন। তার প্রতি তিনি নম্র ও দয়ার্দ্র থাকেন।

২. জীবনসঙ্গিনীর অধিকারের বিষয়গুলো তিনি অবহেলা করেন না, তা পরিপূর্ণভাবে পূরণ করতে চেষ্টা করেন।

৩. বাইরে নানান কাজে থাকলেও অন্য কোন মহিলার ব্যাপারে তিনি আগ্রহী হন না। দৃষ্টিকে সংযত রাখেন, হৃদয়কেও অত্যন্ত সচেতনভাবে সতর্ক রাখেন।

৪. নিজে ইসলাম শিখেন নিয়মিত, স্ত্রীকে নিয়ে শিখেন এবং তাকে উৎসাহিত করেন। দু'জনে মিলে ইসলাম পালনের চেষ্টা করেন।

৫. জীবনসঙ্গিনী যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, তিনি শক্ত অবলম্বন হয়ে তার পাশে থাকেন।

৬. যদি তার স্ত্রী কখনো তাকে কষ্ট বা আঘাত দিয়ে ফেলে, তিনি নিজেকে শান্ত রাখেন। খেপে যান না কেননা তিনি ধরে নেন যে স্ত্রী হয়ত তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে চাননি, অসতর্কতায় এমনটি হয়ে গেছে।

৭. জীবনসঙ্গিনীর ছোট ছোট ভুলগুলো তিনি এড়িয়ে যান এবং তার ভালো কাজগুলোকে উৎসাহিত করেন। তার পরিশ্রমের কাজগুলোর ব্যাপারে প্রশংসা করেন।

৮. ঘরের কাজগুলোতে স্ত্রীকে সাধ্যমত সাহায্য করেন। তার জন্য কোন কাজ ফেলে রাখেন না।

৯. সন্তানদেরকে ইসলামী জ্ঞানে এবং আচরণে অভ্যস্থ করার ব্যাপারে সচেতন থাকেন। সন্তানদের ইসলামী আকীদা নিয়ে গড়ে তোলা নিয়ে চিন্তাভাবনা করে আলাপ করেন স্ত্রীর সাথে।

১০. কোন কারণে মনোমালিন্য হলেও ঘরের বাইরে কখনো দুজনে আলাদা হন, স্ত্রী বাইরে যাবার প্রয়োজন হলে সবসময় তাকে সঙ্গ দেন। মাঝে মাঝেই দু’জনে মিলে বেড়াতে যান যেন স্ত্রী কিছুটা সময় তার সঙ্গ পেয়ে আনন্দিত হন যা তাদের সম্পর্ককে আরো গাঢ় করবে।