hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

গর্ব ও বিদ্রোহাচরণ করা নিষেধ

আল্লাহ তা'আলা বলেন, “তোমরা আত্মপ্রশংসা করো না। তিনিই সম্যক জানেন আল্লাহভীরু কে।” (সূরা নাজম : ৩২)

তিনি আরো বলেছেন, “কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা মানুষের ওপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহাচরণ করে বেড়ায়। তাদের জন্যই রয়েছে বেদনাদায়ক শাস্তি।” (সূরা শূরা : ৪২)

রসূলুল্লাহ (ﷺ) বলেন, মহান আল্লাহ আমাকে প্রত্যাদেশ করেছেন যে, তোমরা পরস্পরের প্রতি নম্রতা ও বিনয় ভাব প্রদর্শন কর। যাতে কেউ যেন অন্যের প্রতি অত্যাচার না করতে পারে এবং কেউ সামনে গর্ব প্রকাশ না করে। (সহীহ মুসলিম)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি (গর্বভরে) বলে, লোকেরা সব ধবংস হয়ে গেল, সে তাদের মধ্যে সর্বাধিক বেশী ধবংসোনুখ। (সহীহ মুসলিম)

‘সবাই উচ্ছন্নে গেল বা ধবংস হয়ে গেল’ বলা সেই ব্যক্তির জন্য নিষেধ, যে গর্বভরে সকলকে অবজ্ঞা করে ও নিজেকে সর্বশ্রেষ্ঠ ভেবে ঐ কথা বলে। এটাই হল হারাম। কিন্তু কোন ব্যক্তি যদি লোকদের মধ্যে দ্বীনদারীর অভাব প্রত্যক্ষ করে দ্বীনী আবেগের বশীভূত হয়ে দুঃখ প্রকাশ করার মানসে ঐ কথা মুখ থেকে বের করে, তাহলে তাতে কোন ক্ষতি নেই। উক্ত ব্যাখ্যাকারী উলামাগণের মধ্যে ইমাম মালিক ইবনে আনাস, খাত্ত্বাবী, হুমাইদী (রহ.) প্রমুখের নাম উল্লেখযোগ্য।