hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬২

শেষ কথা

রসূল (ﷺ) নবুয়াত পাওয়ার দিন থেকেই মক্কায় অমুসলিমদের নিকট দ্বীনের দাওয়াতী কাজ শুরু করেছেন। এবং তাঁর (ﷺ) দাওয়াতী কাজ-ই শুরু হয়েছে মক্কায় অমুসলিমদের দিয়ে। তারপর মদীনায় ঈহুদী ও নাসারাদের মধ্যে। রসূল (ﷺ) -এর জন্মই হয়েছে অমুসলিমদের মাঝে।

ঈমান নিয়ে বসবাস করা না গেলে অমুসলিম দেশে বসবাস করা যাবে না। শুধু অমুসলিম দেশে নয় ঈমান রক্ষা করে চলতে না পারলে ঐ মুসলিম দেশেও থাকা যাবে না। যেখানে ঈমান নিয়ে বসবাস করা যাবে সেই দেশে চলে যেতে হবে।

ঈমান নিয়ে বসবাস করা গেলেও এবং অমুসলিমদের নিকট দ্বীনের দাওয়াত না পৌছালে অমুসলিম দেশে থাকা যাবে না।

দ্বীন ইসলাম প্রতিষ্ঠা জীবনের এক মাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে না নিলে অমুসলিম দেশে থাকা যাবে না।

শুধু মাত্র ক্যারিয়ার ডেভেলপমেন্ট, বাড়ি, গাড়ি, উচ্চ ডিগ্রি, ব্যাংক ব্যালেন্স, উন্নত জীবনযাপন ইত্যাদির জন্য অমুসলিম দেশে বসবাস করা যাবে না।