১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১০
ষষ্ঠ অধ্যায় : ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল ইনকাম
ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজী। হালাল ইনকাম সম্পর্কে আমরা সবাই কম বেশী জানি কিন্তু খুব সুক্ষ্মভাবে কুরআন-হাদীসের আলোকে কখনো ভেবে দেখিনি। সলাত-সিয়ামের মতো এটিও যে একটা ফরয ইবাদত তা আমরা সতর্কতার অভাবে ভুলে বসে আছি। আমাদের প্রায় সকলেরই অভিযোগ যে বাংলাদেশে মানুষ অসৎ, ঘুষ খায়, চুরি করে ইত্যাদি। কিন্তু এই বিষয়গুলো আমি কি কখনো আমার নিজের আয়-রোজগারের ক্ষেত্রে কুরআন হাদীসের আলোকে চিন্তা-ভাবনা করে দেখেছি? যেমন ইসলামের দৃষ্টিতে যিনি ঘুস খান এবং যিনি ঘুস দেন দু’জনই কবীরাহ গুনাহর সাথে জড়িত। আবার যিনি সুদ খান, যিনি সুদ দেন এবং যিনি সুদের ট্রানজেকশন লিখেন বা হিসাব রাখেন সকলেই কবীরাহ গুনাহর সাথে জড়িত।
এই অধ্যায়ে রুজি-রোজগারের ক্ষেত্রে হালাল-হারামের ব্যাপারে মুসলিম পরিবারগুলোকে সতর্ক করা হয়েছে মাত্র। সকলের নিকট বিশেষ অনুরোধ, প্রিয় পাঠকবৃন্দ এই বিষয়গুলিকে কোন তর্কের বিষয় না বানাই। কিছু কিছু সিনারিওগুলো কারো কারো জীবনের সাথে আংশিক বা পুরোপুরি মিলে যেতে পারে কিন্তু অবশ্যই তা কাউকে নির্দিষ্ট করে নয় বা কাউকে বিন্দুমাত্র হেয় প্রতিপন্ন করার জন্য কিছু নয়। এখানে শুধু মহান আল্লাহ তা'আলার হুকুমকে পালন করতে গিয়ে এই বিষয়ের উপর কুরআন হাদীসের উপর এনালাইসিস করা হয়েছে মাত্র। এবং বোঝানোর সুবিধার্থে কিছু কমন চিত্র উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।
আজ আমরা যদি একে অপরকে সতর্ক না করি তাহলে একদিন আখিরাতের ময়দানে একজন আরেক জনের বিরুদ্ধে সাক্ষী দিবেন এই বলে যে “কই আমাকে তো উনারা সতর্ক করেননি!” পবিত্র কুরআনে সূরা বাকারার ১৪০ নং আয়াতে আল্লাহ তা'আলা বলেন : “তার চেয়ে বড় যালিম আর কে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সত্যকে গোপন রাখে।”
তাই একে অপরকে সতর্ক করা আমাদের ঈমানী দায়িত্ব। আল্লাহ তা'আলা আরো বলেন : “তোমাদের মধ্যে এমন একদল লোক অবশ্যই থাকতে হবে, যারা মানবজাতিকে কল্যাণের পথে আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে, তারাই হ’ল সফলকাম।” (সূরা আলে-ইমরান ও ১০৪)