hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২০

অবৈধ ইনকামের বিশ্লেষণ ও সমাধান

১. কিসের অভাবে আমরা অন্যায়কে অন্যায় মনে করি না?

২. কিসের অভাবে আমরা লোভ সামলাতে পারি না?

৩. কিসের অভাবে আমরা সামান্য লাভের জন্য মিথ্যার আশ্রয় নেই?

৪. কিসের অভাবে আমরা অন্যায় করেও মনে করি আমি ঠিকই আছি?

৫. কিসের অভাবে আমাদের বিবেক ভোতা হয়ে গেছে?

৬. কিসের অভাবে আমাদের মনে অপরাধ বোধ জাগে না?

এবার আসুন এর সমাধান কোথায়? সূরা কিয়ামাহর ১৪-১৫ নং আয়াতে আল্লাহ তা'আলা বলেন : “বরং মানুষ নিজেই নিজেকে খুব ভালভাবে জানে, সে যতই অক্ষমতা পেশ করুক না কেন।”

আমার নিজের সমাধান আমি ভালই জানি। আসুন নিজের কথা ভাবি। নিজের সমাধান নিজেই করি। আল্লাহকে ভয় করি, চোখ বন্ধ করলে সব শেষ, কিছুই নিয়ে যেতে পারবো না শুধু দুই টুকরো কাফনের কাপড় ছাড়া। সন্তানদের সঠিক পথে মানুষ করি, না পারলে এরাই একদিন আমার কষ্টে গড়া সম্পত্তি বিক্রি করে খাবে আর আমাকে দোষারোপ করবে। আসুন অনেক ভাল ভাল কাজ করে পূর্বের গুনাহের প্রায়শ্চিত্ত করি। আমি কোথায় কী করি, কবে কি করেছি একজন তার সবই জানেন। তাই তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেনঃ

“হে ঈমানদার লোকেরা! আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে, সে আগামী দিনের জন্য কী সামগ্রীর ব্যবস্থা করে রেখেছে। আল্লাহকেই ভয় করতে থাক। আল্লাহ নিশ্চয়ই তোমাদের সে সব আমল সম্পর্কে অবহিত যা তোমরা কর।” (সূরা হাশর : ১৮)