hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৫

অন্যের দোষ অনুসন্ধান না করা

যদি নির্বিবাদে, শান্তিতে জীবন কাটাতে চাই? তাহলে অপরের দোষ অনুসন্ধান করা থেকে বিরত থাকা উচিত, অন্যের বিরূপ সমালোচনা থেকে দূরে থাকা খুবই জরুরী। শত্রতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে, অকারণে দুর্ভাবনার কবল থেকে মুক্ত থাকা যাবে; অন্যান্য প্রয়োজনীয়, সৃজনশীল কাজে মনোনিবেশ করার সুযোগ বেশী পাওয়া যাবে। এর জন্যে চাই বাকসংযম; কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে সেটা ভাল করে বুঝতে হবে। এখানে আবেগের স্থান নেই, প্রয়োজন বিচক্ষণতার। অন্যের দেয়া উস্কানিও উপেক্ষা করতে হবে। মনে রাখতে হবে আমার মতো অন্যদেরও আপন রুচি-পছন্দমতো চলার পূর্ণ অধিকার রয়েছে। মহান আল্লাহ তা'আলা স্পষ্টভাবে কুরআনে বলেছেনঃ

“সেইসব লোকের জন্য ধ্বংস ও ক্ষতি অবধারিত যারা অপরের দোষ-ত্রুটি অনুসন্ধান করে, আর পরনিন্দা চর্চায় পঞ্চমুখ হয়।” (সূরা হুমাযাহ : ১)