hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৬

কাউকে কিছু দান করে তা অন্যের কাছে প্রকাশ বা প্রচার করা নিষেধ

আল্লাহ তা'আলা বলেন, “হে বিশ্বাসীগণ! দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিও না।” (সূরা বাকারা : ২৬৪)

তিনি আরো বলেছেন, “যারা আল্লাহর পথে আপন ধন ব্যয় করে অতঃপর যা ব্যয় করে, তার কথা বলে বেড়ায় না (এবং ঐ দানের বদলে কাউকে) কষ্টও দেয় না, (তাদের পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের নিকট, বস্তুতঃ তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।)” (সূরা বাকারা : ২৬২)

নবী (ﷺ) বললেন, কিয়ামতের দিন তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। আর তাদের জন্য হবে মর্মন্তুদ শাস্তি।” বর্ণনাকারী বলেন, এরূপ তিনি তিনবার বললেন। তখন আবু যার বললেন,’ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হোক, তারা কারা হে আল্লাহর রসূল? রসূলুল্লাহ (ﷺ) বললেন, “যে (পায়ের) গাঁটের নীচে কাপড় ঝুলিয়ে পরে, দান করে যে প্রচার করে বেড়ায় এবং মিথ্যা কসম খেয়ে নিজের পণ্যদ্রব্য বিক্রি করে। (সহীহ মুসলিম)

এর অন্য বর্ণনায় আছে, “যে টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে পরে।” এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি তার কাপড় অহংকারের সাথে টাখনুর নীচে ঝুলিয়ে পরে।