hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

বাসর রাতের আদব

যখন একটি ছেলে এবং মেয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয় তারা সাধারণতঃ বাসর রাতের আদব সম্পর্কে সঠিকভাবে জানে না। এই নতুন জীবনের শুরুটি হওয়া উচিত রসূল (ﷺ)-এর সুন্নাহ মোতাবেক এবং সুখী জীবনযাপনের জন্য সেখানে মহান আল্লাহ তাআলার রহমত অবশ্যই আশা করা উচিত। বাসর রাতে শরীয়ত সম্মত কাজ হচ্ছে, নববধুর কপাল ধরে এই জিকির">দু’আ পাঠ করা। নবী কারীম (ﷺ) বলেন : যখন তোমাদের মধ্যে কেউ কোনো নারীকে ব্রিাহ করে (তার সাথে প্রথম মিলনের প্রারম্ভে) তখন সে যেন এই দু'আ পাঠ করে আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খইরহা-ওয়া খইরমা- জাবালতাহা-’আলাইহি ওয়া আউযুবিকা মিন শাররিহা-ওয়া মিন শাররিমা-জাবালতাহা’আলাইহি।

“হে আল্লাহ! আপনার কাছে এর কল্যাণ এবং একে যে স্বভাবের উপর সৃষ্টি করেছেন তার কল্যাণ প্রার্থনা করছি। আর আশ্রয় কামনা করছি এর অকল্যাণ থেকে এবং একে যে স্বভাবের উপর সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে।” (আবু দাউদ)

এরকম করলে স্ত্রী ভীত হবে বা অপছন্দ করবে এমন আশংকা থাকলে তার নিকটবর্তী হওয়ার ভান করে আলতো করে কপালে হাত রাখবে এবং তাকে না শুনিয়েই চুপে চুপে উক্ত দু’আটি পাঠ করবে। কেননা ইসলামী জ্ঞানে অজ্ঞ থাকার কারণে কোন কোন নারী এরকম মনে করতে পারে যে, আমার মধ্যে কি অকল্যাণ আছে? এতে সে বিষয়টিকে অন্য খাতে নিতে পারে। সুতরাং ঝামেলা এড়ানোর জন্য নিরবে ও না জানিয়ে এই দু’আ পাঠ করাই ভাল।

নোট : বাসর রাতে দু'রাকআত সলাত আদায় করার যে নিয়ম প্রচলিত আছে এ সম্পর্কে কোনো হাদিস নেই।