hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

ঘরে ঢুকে স্ত্রী-সন্তানদেরকে সালাম দেই

আমরা জানি সালামের অর্থ তোমার উপর শান্তি বর্ষিত হোক। এটি একটি উত্তম জিকির">দু’আ। আমাদের দেশে সাধারণতঃ আমারা বাসায় ঢুকে স্ত্রীকে সালাম দেই না, এছাড়া সন্তানদেরকে তো সালাম দেয়ার প্রশ্নই উঠে না। এটি আমাদের দেশের দীর্ঘ দিনের প্রচলন। স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না বা স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না এবং বাবা-মায়েরা তার সন্তানদেরকে সালাম দেয় না। এতে স্বামী, স্ত্রী ও সন্তানরা নিয়মিত একটি উত্তম দু’আ থেকে বঞ্চিত হচ্ছে। একই পরিবার কিন্তু ইসলামী নিয়মানুযায়ী প্রতিদিন কেউ কারো মঙ্গল কামনা করছে না। আমরা নিজ স্বামীকে সালাম দিতে লজ্জাবোধ করি, নিজ স্ত্রীকে সালাম দিতে লজ্জাবোধ করি, নিজ সন্তানদেরকে সালাম দিতে লজ্জাবোধ করি। অর্থাৎ একই পরিবারের একে অপরের জন্য দু’আ করতে লজ্জাবোধ করি।

আমাদেরকে এই ট্রেডিশন থেকে বের হয়ে আসতে হবে। আমাদের নবী মুহাম্মাদ (ﷺ)- আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে পরিবারের জন্য উত্তম উপায়ে দু’আ করতে হয়। এখানে লজ্জার কিছু নেই। প্রথম প্রথম একটু লজ্জা ও অস্বস্তি লাগবে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন মনে হবে এতো দিন এই দু’আর বরকত থেকে পরিবারের সকলেই বঞ্চিত হয়েছি, তখন আফসোস হবে। তাই আজ থেকেই এই প্রাকটিস শুরু করা উচিত।