hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

ভুল করলে ভুল স্বীকার করে নেয়া

ভুল করলে ভুল স্বীকার না করাটা দ্বিতীয় ভুল। সবচেয়ে বড় ভুল এই যে, ভুল করেও মনে করা যে, আমি ভুল করিনি। ভুল করে বসা এক অভিজ্ঞতা, কিন্তু দ্বিতীয়বার করা বোকামী। যদি ভুল করেই ফেলি, তবে তা সংশোধনের জন্য বিলম্ব ও লজ্জাবোধ করা উচিত নয়। ভুল-ভ্রান্তি নিয়েই জীবন। অতএব সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকী জীবনে অশান্তি ডেকে আনার কোন যুক্তি নেই। ভুল হয়ে গেলে সেই ভুলের মোকাবিলা করার শ্রেষ্ঠ উপায় হলো :

১. দ্রুত ভুল স্বীকার করে নেয়া।

২. ভুলের জন্য অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া ও তাওবা করা।

৩. ভুল থেকে শিক্ষাগ্রহণ করা।

৪. ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে সতর্ক থাকা।

৫. নিজের ভুলের জন্য অন্য কাউকে দোষ না দেয়া।

৬. ভুলকে ধামাচাপা দেয়ার জন্য কোন অজুহাত তৈরী না করা।

৭. ভুলকে সঠিক বলে প্রমাণিত করার চেষ্টা না করা।

৮. ভুল করে অযথা তর্ক না করা।