hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩১

ইসলামিক ব্যাংক এবং নন-ইসলামিক ব্যাংক

এখন অনেক অমুসলিম দেশেও কিছু কিছু ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে। আর মুসলিম দেশগুলোতে তো রয়েছেই। তারপরও আমরা মুসলিমরা অনেকেই নন-ইসলামিক ব্যাংকের সাথে লেনদেন করি, টাকা ব্যবসায় সুদে খাটাই, সুদে লোন নেই, সুদে বাড়ি কিনি, সুদে গাড়ি কিনি। যেমন একজন ইসলামিক ব্যাংক থেকে লোন না নিয়ে সুদী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কিনেছেন। তার যুক্তি হচ্ছে সুদী ব্যাংকে সুদের রেট কম আর ইসলামিক ব্যাংকে মাসিক কিস্তির মুদারাবা (লভ্যাংশ) একটু বেশী দিতে হয়। এর উত্তরে একজন স্কলার উদাহরণ স্বরূপ বলেছেন, একটি দোকানে দুই রকমের মাংস বিক্রি করে। একটি শুকরের মাংস যার দাম প্রতি পাউন্ড ৪ ডলার আর অন্যটি গুরুর মাংস যার দাম প্রতি পাউন্ড ৫ ডলার। দুটোই কিন্তু মাংস, একটির দাম একটু বেশী অন্যটির দাম একটু কম।

এখন আমি কোনটি কিনবো? ঠিক তেমনি দু'টোই ব্যাংক একটি ইসলামিক অন্যটি নন-ইসলামিক, একটি সুদ অন্যটি মুনাফা। পার্থক্য এতোটুকুই যে একজন আল্লাহ তাআলার আইন মান্য করছে অন্যজন করছে। না। আল্লাহ তাআলার আইন মানার জন্য যদি কিছু টাকা প্রতি মাসে বেশী দিতে হয় তাহলে তো লাভ ছাড়া কোন ক্ষতি নেই। আর ইসলামিক ব্যাংকের মর্গেজের রেট বেশী হওয়ার কারণ হচ্ছে তাদের ক্লাইয়েন্ট কম যার জন্য ব্যবসাও কম।

আবার আমরা কেউ কেউ ইবলিস শয়তানের প্ররোচনায় পরে বলে থাকি যে, “সুদ এবং মুনাফা একই। অর্থাৎ ইসলামিক ব্যাঙ্কিং এবং সুদী ব্যাঙ্কিং একইভাবে ব্যবসা করে থাকে। একজন সরাসরি বলে সুদ আর একজন ঘুরিয়ে পেঁচিয়ে বলে লাভ বা মুনাফা, আসলে সব রসুনের গোড়াই এক। আর এই যুগে সুদ খেলে কোন অসুবিধা নেই কারণ সুদ আধুনিক যুগের ফাইন্যানৃশ্যল অবকাঠামো।”

আসলে এই ধরণের উক্তি এবং ধারণা আল্লাহ তাআলার হুকুমের সাথে পান্ডিত্য দেখানো। বিষয়টা এমন যে আল্লাহ ও তার রসূল (ﷺ) আধুনিক ফাইন্যান্স বুঝেন না (নাউযুবিল্লাহ) আমার যদি ইসলামিক ব্যাংকিং অথবা Interest Free Economy নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে যার তার সাথে আলাপ না করে বা ইসলামিক ব্যাংকের সাধারণ অফিসারদের সাথে আলাপ না করে ব্যাংকের কোন উর্ধতন কর্মকর্তা বা কোন ইসলামিক ইকোনোমিষ্ট এর সাথে আলাপ করা উচিত। তাহলে ইনশাআল্লাহ সন্তুষ্টিজনক উত্তর পাওয়া যাবে। আমরা জানি যে, এখন আমেরিকা ইউরোপের অনেক ইউনিভার্সিটিতেই Islami Banking ও Islamic Economics সাবজেক্ট তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করছে।