১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭০
চতুর্থ অধ্যায় : আমাদের মৌলিক দুর্বলতা এবং সমাধান আসুন নিজেকে নিয়ে চিন্তা করি
খুব গভীরভাবে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে নিয়ে চিন্তা করি, উপরের দোষত্রুটিগুলো আমার মধ্যে কোনটা কতটুকু আছে এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে তা কমিয়ে নিয়ে আসি এবং আল্লাহর কাছে সাহায্য চাই।
আমাদের একটা বদঅভ্যাস আমরা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশী মাথা ঘামাই। সাধারণতঃ নিজের দিকে না তাকিয়ে শুধু অন্যে কি করল সেটার দিকে বেশী জোর দেই। এবং নিজে সংশোধন না হয়ে অপরকে বেশী বেশী উপদেশ দিতে পছন্দ করি। আর কেউ যদি ভাল মনে করে আমার ভুল ধরিয়ে দেয় তাহলে তার উপর ক্ষেপে যাই। সূরা বাকারার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন :
“তোমরা মানুষকে ভাল কাজের আদেশ করো কিন্তু নিজের জীবন সংশোধনের ব্যাপারে উদাসীন থাকো অথচ তোমরা কুরআন পড়ো। তোমরা কি ভাবো না?” তিনি আমাদের সতর্ক করে দিয়ে আরো বলেনঃ
“হে ঈমানদারগণ! তোমরা কেন এমন কথা বল যা তোমরা নিজেরা করো না? আল্লাহর নিকট এটা মুনা উদ্রেককারী যে তোমরা বল এমন কথা যা তোমরা করো না।”(সূরা সফ: ২-৩)
আসুন আমরা নিজেকে নিয়ে প্রতিদিন অন্ততঃপক্ষে এক ঘন্টা আত্মসমালোচনা করি। এতে করে নিজের অনেক ভুল-ভ্রান্তি বের হয়ে আসবে এবং সেই সাথে আসবে নিজের মনে অনুশোচনা ও খুলে যাবে তাওবার পথ। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন।