hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

হতাশ হওয়া যাবে না

কখনো হতাশ যেন না হই। কখনো না। মুমিনের জীবনে হতাশ বলতে কোন শব্দ নেই। হতাশা জীবনে পরাজয় ডেকে আনে। প্রথম চেষ্টায় হতাশ হলে অন্যত্র চেষ্টা করতে হবে, দ্বিতীয়বার, তৃতীয়বার চেষ্টা করতে হবে। আল্লাহর উপর ভরসা রেখে সাফল্য না আসা পর্যন্ত চেষ্টা বা সংগ্রাম চালিয়ে যেতেই হবে। মনে রাখা প্রয়োজন যে,

"If the door is shut, look around and you may find a window open." And "When one door closes, another one opens."

তাই হতাশ হওয়ার কারণ নেই, উদ্যমটা বাঁচিয়ে রাখা চাই, সফলতার মুখ দেখা যাবেই, ইনশাআল্লাহ।

“A winner never quits and a quitter never wins.”

কাজেই জীবন চলার পথে হতাশা নয়। নিজেকে একজন Winner বলে বিশ্বাস করি, নিজের উপর আস্থা রাখি। সে জন্য চাই আত্মবিশ্বাস।