hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৬

একে অপরের প্রতি ভুল বুঝাবুঝি

স্বামী-স্ত্রী একে অপরের প্রতি ভুল বুঝাবুঝির ফলে অনেক সময় পারিবারিক জীবনে অশান্তি বিরাজ করে। এক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে মন খুলে কথাবার্তা বলার ব্যাপারে দুর্বলতাই প্রধান কারণ হিসেবে দেখা দেয়। স্বামী বা স্ত্রীর কোনো কাজের ফলে কখনো কারো মনে মন্দের সৃষ্টি হলে পরবর্তীতে তা বিভিন্ন ছোটখাট কারণে আরো বৃদ্ধি পেতে থাকে। কালক্রমে তা বিষয়টি অন্তর্দ্বন্দ্বে রূপ লাভ করে। অথচ এরকম সন্দেহ-সংশয় দূরীভূত করার জন্য উভয়েই এগিয়ে আসা উত্তম।