১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০৬
একজন মুসলিমের প্রতি অপর একজন মুসলিমের দায়িত্ব ও কর্তব্য
আল্লাহ তাঁর কুরআনে আমাদের জানিয়েছেন যে : “মু'মিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভাইদের মাঝে শান্তি স্থাপন কর, আর আল্লাহকে ভয় কর যাতে তোমরা রহমত লাভ করতে পার”। (সূরা হুজুরাত : ১০)
অপরদিকে রসূলুল্লাহ (ﷺ) -এর হাদীস পড়লে দেখতে পাই সেখানে মুমিন মুসলিমগণ পরস্পর ভাই হিসেবে একের প্রতি অপরের দায়িত্ব কর্তব্য কি তার বিশদ বর্ণনা। ইমাম নব্বীর বিখ্যাত হাদীস সংকলন “রিয়াদুস সালেহীন” গ্রন্থের ২৩৩, ২৩৪, ২৩৫, ২৩৮ এবং ২৩৯ নম্বর হাদীসগুলোতে বুখারী এবং মুসলিমের বরাত দিয়ে যেসব বর্ণনা পাওয়া যায় সেগুলো থেকে আমরা আমাদের পরস্পরের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেতে পারি এবং তদনুসারে জীবনযাপন করতে পারি এবং আল্লাহর রহমত লাভ করতে পারি। রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: একজন মুসলিম অপর একজন মুসলিমের ভাই। তার মুসলিম ভাইয়ের প্রতি তার কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে এবং সেগুলো হচ্ছে :
(১) এক ভাই অপর ভাইয়ের কোন ক্ষতি করবে না;
(২) তার সংগে শত্ৰতা করবে না, তাকে পরিত্যাগ করবে না;
(৩) তার সংগে বিশ্বাসঘাতকতা করবে না;
(৪) তার সংগে মিথ্যা বলবে না;
(৫) তাকে লজ্জিত, অপদস্থ অথবা অপমানিত করবে না;
(৬) তার প্রতি কোন বিদ্বেষ বা ঘৃণা পোষণ করবে না;
(৭) যে তার ভাইয়ের দোষত্রুটি ঢেকে রাখবে আল্লাহ হাশরের দিনে তার দোষ এটি ঢেকে রাখবেন;
(৮) যে তার ভাইয়ের প্রয়োজন মিটাবে হাশরের দিনে আল্লাহ তার প্রয়োজন মিটাবেন;
(৯) যে তার ভাইয়ের বিপদাপদে সাহায্য করবে হাশরের দিনে আল্লাহ তার বিপদাপদ দূর করবেন;
(১০) একজন মুসলিমের প্রতি অপর একজন মুসলিমের আরো কর্তব্য রয়েছে :
ক) তাকে সালাম দেয়া ও তার সালামের জবাব দেয়া;
খ) সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া;
গ) মৃত্যুর পর তার জানাজার সংগে যাওয়া এবং জানাজার সলাত পড়া;
ঘ) সে দাওয়াত দিলে তা কবুল করা;
ঙ) সে হাঁচি দিয়ে যখন “আলহামদুলিল্লাহ” বলে তখন তার জবাবে “ইয়ারহামুক আল্লাহ” (আল্লাহ তোমার উপর রহম বরুন) বলা;
চ) সে কোন পরামর্শ চাইলে তাকে সৎপরামর্শ দেয়া;
ছ) প্রতিজ্ঞা পালন করা।