১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৭
মুসলিম নারী হিসেবে আমার করণীয়
যে ব্যক্তি ডাক্তার হবার সিদ্ধান্ত নিল সে এ উদ্দেশ্যে সফল হবার জন্য যা দরকার সবই করবে। তেমনি যে মুসলিম হিসেবে চলার সিদ্ধান্ত নিল সে অবশ্যই এর জন্য প্রয়োজনীয় চেষ্টা করবে। যদি তা না করে তাহলে একথা বুঝা যাবে যে সে মুসলিম হবার ইচ্ছা রাখে বটে কিন্তু এখনও সিদ্ধান্ত নেয়নি। আর সিদ্ধান্ত না নিলে বুঝতে হবে যে তার ঈমান এখন চরম দুর্বল অবস্থায় আছে।
প্রথম :
মুসলিম হিসেবে প্রথম করণীয় কাজই হলো এ শপথ নেয়া যে, আমি আল্লাহর হুকুম ও রসূল (ﷺ) -এর তরীকার বাইরে চলব না। সব ব্যাপারেই আল্লাহ ও রসূল (ﷺ) যা পছন্দ করেন তা-ই করব এবং যা তারা অপছন্দ করেন তা করব না। আমরা যে কালেমা তাইয়েবা “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলল্লাহ” উচ্চারণ করি এর আসল মর্ম কিন্তু এটাই।
“সেসব লোক আল্লাহ্ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফায়সালা করে না, তারাই কাফির।” (সূরা আল মায়িদা : ৪৪)
দ্বিতীয় :
দ্বিতীয় কর্তব্য হলো প্রত্যেক ব্যাপারেই আল্লাহর হুকুম ও রসূল (ﷺ) - এর তরীকা কী তা জানতে চেষ্টা করা। আমার খাওয়া-পরা ও চলাফেরা থেকে শুরু করে সব বিষয়েই আল্লাহ ও রসূল (ﷺ) -এর পছন্দ কী আর অপছন্দ কী তা জানতে হবে। না জানলে মুসলিম জীবন কী করে যাপন করব?
তৃতীয় :
তৃতীয় কর্তব্য হলো কোন ইসলামী মহিলা অর্গানাইজেশনের সাথে মিলে নিজের জীবনকে মুসলিম হিসেবে গড়ে তুলবার চেষ্টা করা। একা একা এ পথে অগ্রসর হওয়া অসম্ভব। যারা নিজেকে গড়ে তুলছে তাদের সাথে মিলে কাজ করেই এ পথে এগুতে হবে। যেমন ডিগ্রী নিতে হলে কলেজে ভর্তি হতে হয়। একা একা করা যায় না। তেমনি কোন সংগঠনের মাধ্যমেই মুসলিম জীবন গড়ে তুলতে হয় এবং এতে কাজটি আরো সহজ হয়ে যায়।
“আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।” (সূরা আলে ইমরান : ১০৩)