hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৪

সম্পদের প্রকৃত মালিকানা কে?

আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, যাবতীয় সকল কিছুর মালিক মহান আল্লাহ তা'আলা :

“আসমান ও জমিনের সবকিছুর মালিকানা আল্লাহর।” (সূরা হাদীদ : ১০)

“আর যা কিছু আসমান ও জমীনে রয়েছে সে সবই আল্লাহর এবং আল্লাহর প্রতি সবকিছু প্রত্যাবর্তনশীল।” (সূরা আলে ইমরান : ১০৯)

এখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা করছেন সবই আল্লাহর। অর্থাৎ একজন সম্পদশালী যেন এ কথা মনে না করেন যে তিনি বিদ্যা, বুদ্ধি, হাড়ভাঙ্গা পরিশ্রম আর ডিপ্লোমেসী দিয়ে অবাধ সম্পদের মালিক হয়েছেন। সুতরাং পুরো সম্পদটাই তার একান্ত ব্যক্তিগত ও এতে আর কারো ভাগ নেই। আল্লাহ তা'আলা বার বার বলেছেনঃ

তোমাদেরকে আমি যা দিয়েছি বলে দাও তারা যেন সলাত কায়েম করে এবং আমি তাদের যে রিযিক দিয়েছি তা থেকে যেন খরচ করে (সংক্ষেপিত) সূরা ইব্রাহীম : ৩১)

অর্থাৎ আল্লাহ তা'আলা দিয়েছেন। চাকুরী, ব্যবসা, অর্থ, ফসল, মুনাফা লাভ সবই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। মানুষ কেবল নিজ চেষ্টাবলে সম্পদ অর্জন করতে পারে না। অর্থাৎ আয় উন্নতির কমতি বা ফুলে ফেঁপে উঠা সবই আল্লাহ তা'আলার পক্ষ হতে হয়। এখানে দুই নাম্বারীর কোন পথ খোলা নেই।