hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

চুগলী করা হারাম

মানুষের মাঝে ফাসাদ ও শত্রুতা সৃষ্টি করার উদ্দেশ্যে বলা কথা লাগিয়ে দেয়াকে’চুগলী করা বলে। মহান আল্লাহ তা'আলা বলেন, “(অনুসরণ করো না তার যে পশ্চাতে নিন্দাকারী, যে একের ব্যথা অপরের নিকট লাগিয়ে বেড়ায়।” (সূরা নামল : ১১)

“মানুষ যে কথাই উচ্চারণ করে (তা লিপিবদ্ধ করার জন্য) তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। (সূরা কাফ : ১৮)

ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, একদা রসূলুল্লাহ (ﷺ) দু'টো কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় বললেন, “ঐ দুই কবরবাসীর আযাব হচেছ। অবশ্য ওদেরকে কোন বড় ধরনের অপরাধ (বা কোন কঠিন কাজের) জন্য আযাব দেয়া হচ্ছে না।” (তারপর বললেন) “হ্যা, অপরাধ তো বড়ই ছিল। ওদের একজন (লোকের) চুগলী করে বেড়াত। আর অপরজন পেশাবের ছিটা থেকে বাঁচত না।” (সহীহ বুখারী)

নবী (ﷺ) বললেন, “মিথ্যা ও অপরাধ’ কী জিনিস আমি কি তোমাদেরকে বলে দেব না? তা হচ্ছে চুগলী করা, লোকালয়ে কারো সমালোচনা করা।” (সহীহ মুসলিম)