১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১৫
পরহেজগারী
সমাজে অনেকে আমরা পরহেজগার বলে পরিচিত, কেউ কেউ সলাত আদায় করতে করতে কপালে দাগ ফেলে দিয়েছি, কেউ কেউ পরহেজগারীকে পাঁচ ওয়াক্ত সলাত, আর কয়েকবার হাজ্জের মধ্যে সীমিত করে ফেলেছি। হাজ্জ করে হাজী নামে ডাক শুনতে ভাল লাগে, কেউ কেউ তো রাগ করি, কেন হাজী বলা হচ্ছে না। অনেকে চিল্লা দিতে দিতে বড় বুজুর্গ হয়ে গেছি। অনেকে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়তে পড়তে দুই চোখ ফুলিয়ে ফেলেছি। অনেকে ইসলামী আন্দোলন করতে করতে অনেক বড় মাপের নেতা বা নেত্রী হয়ে গেছি। আবার অনেকে উচ্চ মাত্রার পদা করেও চলছি অথচ আল্লাহ তাআলার ফরয হুকুম হালাল রুজীর বেলায় আমরা উদাসীন, তখন আমরা এই সিম্পল ব্যাপারটা আর বুঝি না। অন্যকে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি কিন্তু নিজের ঘর ঠিক নেই। আল্লাহ তাআলা উপরোক্ত ফরয বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন আল কুরআনে। বড় ও উচ্চমানের কাজের লিষ্টও আল্লাহ তা'আলা কুরআনে বলে দিয়েছেন। কিন্তু আমাদের সেসব জানা বা পড়ার সময়তো নেই। আল্লাহ তা'আলা বলেন :
তোমরা পূর্বদিকে মুখ করিলে কি পশ্চিম দিকে, তাহা কোন প্রকৃত পূণ্যের ব্যাপার নয়। বরং প্রকৃত পূণ্যের কাজ এই যে, মানুষ আল্লাহকে, পরকাল ও ফিরিশতাকে এবং আল্লাহর অবতীর্ণ কিতাব ও নবীগণকে নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে মান্য করবে; (সংক্ষেপিত) (সূরা বাকারা : ১৭৭)