hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

পরস্পর বিদ্বেষ পোষণ, সম্পর্ক ছেদন এবং শত্রুতা পোষণ করার নিষেধাজ্ঞা

আল্লাহ তা'আলা বলেন, “সকল বিশ্বাসীরা তো পরস্পর ভাই ভাই।” (সূরা হুজুরাত : ৩-১০)

নবী (ﷺ) বলেছেন, “তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসাপরায়ণ হয়ো না, পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন হয়ো না, পরস্পরের সাথে সম্পর্ক ছেদন করো না। তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। আর কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে, সে তার (মুসলিম)

ভাইয়ের সঙ্গে তিনদিনের বেশী কথাবার্তা বলা ত্যাগ করে।” (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)

রসুলুল্লাহ এ বলেছেন, “সোম ও বৃহস্পতিবার জান্নাতের দ্বারসমূহ খুলে দেয়া হয়। (ঐ দিনে) প্রত্যেক সেই বান্দাকে ক্ষমা করে দেয়া হয়, যে আল্লাহর সাথে কোন কিছুকে অংশীদার স্থাপন করেনি। কিন্তু সেই ব্যক্তিকে নয়, যার সাথে তার মুসলিম ভাইয়ের শত্রতা থাকে। (তাদের সম্পর্কে বলা হয়, এদের দুজনকে সন্ধি হওয়া পর্যন্ত অবকাশ দাও, এদের দু’জনকে সন্ধি হওয়া পর্যন্ত অবকাশ দাও।” (সহীহ মুসলিম)