hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

স্বামীর বদনাম অন্য ভাবীদের নিকট না করা

আমরা কোন পাবািরিক অনুষ্ঠানে মহিলারা যখন এক সাথে হয়ে গল্প-গুজব করি বা অন্য কোন সময় মহিলারা এক সাথে বসে আডডা দেই তখন গল্পের তালে তালে নিজের স্বামীর গল্পও শুরু হয়ে যায়। এক সময় দেখা যায় যে ভাল গল্পের পাশাপাশি স্বামীর দোষ-ত্রুটিগুলোও অন্য মহিলাদের নিকট অনায়াসেই বলে ফেলছি। এভাবে যখন একজন শুরু করেন তার সাথে তাল মিলাতে গিয়ে অন্যরা এক এক করে স্বামীর বদনাম করতে থাকেন। কিন্তু নিজেরা এটা বুঝতে পারেন না যে তারা নিজেরা নিজেদের কত বড় ক্ষতি করে ফেলছেন। তাই এই বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত।