১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
জীবনের অসুন্দর পরিণতি
জীবনে নিজের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টায় রত বহু ভাইবোন প্রাচুর্য আনতে সক্ষম হয়েছেন। যথাযথ পরিকল্পনার অভাবে পরিবারগুলি বহুক্ষেত্রে নিজেদের জীবনকে এলোমেলো করে ফেলেন। কোন সুনির্দিষ্ট দিক-নির্দেশনার অভাবে এসব পরিবারের সন্তানগণ একেবারে পাল্টে যেতে পারেন না, আবার নিজের সংস্কৃতি, ঐতিহ্য, ধর্ম ইত্যাদি ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হন। ফলে এ পরিবারগুলো খুব শীঘ্রই হতাশা নামক ব্যাধিতে আক্রান্ত হয়ে এক দুর্যোগের সম্মুখীন হন। আর এর পরিণতি হয় আরো করুণ। পিতামাতারা সন্তানদের আচরণে দারুণ ব্যথা পান। আফসোস করে বলেন, যাদের কল্যাণের জন্য এতো কিছু করলাম তারা আমাদের মুখে চুনকালি মেখে দিল।
কোন কোন দুর্ভাগা পরিবারের সন্তানরা নিজেদের জগাখিচুড়ি মার্কা সংস্কৃতি পালন করতে গিয়ে পিতামাতার পক্ষ হতে বাঁধার সম্মুখীন হন। এতে নতুন সংস্কৃতির ধারক এই তথাকথিত আধুনিক সন্তানেরা অস্বস্তি অনুভব করে। দেশের বর্তমান লাগামহীন স্বাধীনতার উম্মাদনা এসব সন্তানদের মাথা গুলিয়ে দেয়, শুরু হয় এই স্বাধীনতার অপব্যবহার। এসব সন্তানরা নিজের ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতি ভুলে গিয়ে আপত্তিকর কাজকর্ম শুরু করে দেয় যা পিতামাতার পক্ষে সহ্য করা মোটেও সম্ভব হয় না।
জীবনসংগ্রামে ভুল নীতিমালা গ্রহণের কারণে কোন কোন ক্ষেত্রে স্বামীরা স্ত্রীদের উপর চরম যুলুম করেন, আবার একই কারণে স্ত্রীগণ ও স্বামীদের উপর যুলুমের স্টীমরোলার চাপিয়ে দেন। এর প্রভাবে পরিবারের উপর কেবল অশান্তিই নেমে আসে না, বরং পরিবার ভেঙ্গে যায়। এর এমন পরিসমাপ্তি ঘটে যার চাইতে মৃত্যুই শ্রেয় বলে ভুক্তভোগীরা মনে করেন।