hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৭

সন্তানদেরকে সমানভাবে গুরুত্ব দান

আমরা জানি মহান আল্লাহ তা'আলা পিতামাতার জন্য সন্তানদের হক নির্দিষ্ট করে দিয়েছেন। অনেকগুলো হকের মধ্যে একটি হচ্ছে সমবন্টন। যেসব পরিবারে একাধিক সন্তান, বাস্তবে দেখা গেছে যে কোন কোন পিতামাতা সকল সন্তানদেরকে একই রকম ভাবে দেখেন না, কাউকে বেশী গুরুত্ব দেন আবার কাউকে অবহেলা করেন। এর পিছনে অনেকগুলো কারণও রয়েছে, তার মধ্যে ইসলামী শিক্ষার অভাব ও দারিদ্রতা এ দুটি হচ্ছে প্রধান কারণ।