১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬০
স্ত্রী ও সন্তানদেরকে দ্বীনের কাজের জন্য তৈরী করা
আমরা অনেকেই একটা ভুল করি আর তা হচ্ছে, আমি নিজে দ্বীন ইসলামের দাওয়াতী কাজ করি কিন্তু আমার স্ত্রী বা সন্তানরা এই বিষয়ে অনেক পিছিয়ে আছে। আমি নিয়মিত ইসলামিক প্রোগ্রামে যাই, মিটিং-এ যাই, পড়াশোনা করি, স্টাডি সার্কেল করি, ইসলামিক অর্গানাইজেশনে প্রচুর সময় দেই কিন্তু এর পাশাপাশি আমি আমার স্ত্রী ও সন্তানদেরকে সমান তালে এই কাজে যুক্ত করি না। এতে একই পরিবারে দিন দিন gap তৈরী হতে থাকে। এক সময় আমার দ্বীনের জন্য sacrifice পরিবারের অন্যান্যদের কাছে অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়ায়। তারা সঠিক বুঝে উঠতে পারে না যে আমি সারাদিন কী করি। তাদের কাছে মনে হয় অযথা কিসের জন্য সময় নষ্ট করি! মনে রাখতে হবে নিজ পরিবার মানে একটা নৌকা, আমরা পরিবারের সবাই ঐ একই নৌকার যাত্রী, তাই পরিবারের সবারই সাঁতার জানা প্রয়োজন।
তাই আমি নিজে দ্বীনের জন্য যা যা করি ঠিক একইভাবে আমার স্ত্রী ও সন্তান দেরকেও ঐ একই পথে এগিয়ে নিয়ে আসতে হবে। এই ভুল করা যাবে না যে, আমি নিজে আগে একা অগ্রসর হয়ে নেই তার পরে তাদেরকে এই পথে আনবো বা আমাকে দেখে তারা নিজে নিজেই এই পথে এসে যাবে। এই ধারণা সম্পূর্ণরূপে ভুল। আর কাজটাও এতো সহজ নয়। স্ত্রী শিক্ষার প্রতি আমাদের বেশী বেশী গুরুত্ব দেয়া উচিত এই জন্য যে, তারা নানা কারণে সঠিক ইসলামী জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনেক পিছিয়ে। যেমন একজন পুরুষ বাইরে যতো লোকের সাথে মেলামেশা করে, বিভিন্ন ইসলামিক স্কলারদের এবং জ্ঞানী ব্যক্তিদের সংস্পর্শে যাওয়ার সুযোগ পায়, এবং পুরুষরা আউটডোর থেকে অনেক বাস্তব ভিত্তিক শিক্ষাও পায়। কিন্তু মহিলারা সেই সুযোগ পান না। নানা কারণে মহিলাদের practical experience অনেক কম বিধায় তাদের শিক্ষার প্রতি আরো বেশী জোর দেয়া উচিত।