১
সুখী ও সুন্দর পরিবার গঠন
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৯
অমুসলিমদেরকে বিয়ে করা
অমুসলিম জাতি দু'ভাগে বিভক্ত।
১) আহলি কিতাবের অনুসারী।
২) যারা আহলি কিতাবের অনুসারী নয়।
এখানে আহলি কিতাবের অনুসারী বলতে বুঝানো হয়েছে, যারা আসমানী কিতাবের অনুসারী তাদেরকে। যেমন খ্রিষ্টান ও ইয়াহুদী। কুরআনে এ দু’শ্রেণীকে আহলি কিতাব নামে আখ্যায়িত করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মুসলিম পুরুষদের কেবল আহলি কিতাবের অনুসারী নারীদেরকে বিয়ে করার অনুমতি প্রদান করেছেন। আল্লাহ তা'আলা বলেন :
“এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হলো। (সূরা আল মায়িদা, ৫৫)
কিন্তু কোনো মুসলিম নারীর কোনো আহলি কিতাবের অনুসারী পুরুষের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণ হারাম। অবশ্য মুসলিম পুরুষদের জন্য আহলি কিতাবের অনুসারী নারী বিয়ে করা বৈধ হলেও এখানে একটি বিশেষ বিষয় রয়েছে যা উপরের আয়াতে সুস্পষ্ট বলে দেয়া হয়েছে আর তা হচ্ছে মেয়েটিকে অবশ্যই সচ্চরিত্রা হতে হবে। আমরা যারা বিদেশে থাকি তারা সকলেই জানি যে আহলি কিতাবের সচ্চরিত্রা মেয়ে পাওয়া দুর্লভ। ওয়েস্টার্ন কালচারে এমন কোন মেয়ে পাওয়া যাবে না যে বয়ফ্রেন্ডের সাথে সহবাস করেনি। তাই বিয়ে করার জন্য শুধু আহলি কিতাব হলেই হবে না। আরো একটি বিষয় রয়েছে যে, আহলি কিতাব মানে কিতাবের অনুসারী হতে হবে। এবার কয়টি মেয়ে পাওয়া যাবে যে সে তাদের কিতাব অনুসরণ করে চলে। যারা মূর্তি পূজা করে বা আল্লাহর সাথে শিরক করে তাদের সাথে মুসলিম ছেলে বা মেয়ের বিয়ে নিষেধ। যতক্ষন পর্যন্ত না সে ইসলাম গ্রহণ করবে। তাদের সম্পর্কে কুরআনে আল্লাহ তা'আলা বলেন :
“মুশরিক নারীরা ঈমান না আনা পর্যন্ত তোমরা তাদেরকে বিয়ে করবে না। মুশরিক নারী তোমাদের মুগ্ধ করলেও নিশ্চয়ই মুমিন ক্রীতদাসী তার চেয়ে উত্তম। মুশরিক পুরুষরা ঈমান না আনা পর্যন্ত তাদের সাথে তোমরা (তোমাদের নারীদের বিয়ে দিবে না। মুশরিক পুরুষ তোমাদের মুগ্ধ করলেও, নিশ্চয়ই মুমিন ক্রীতদাস তার চেয়ে উত্তম।” (সূরা আল বাকারা, ০২ : ২২১)