hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮২

চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করার নিষেধাজ্ঞা

আল্লাহ তা'আলা বলেন, “হে বিশ্বাসীগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।” (সূরা মায়িদা : ১)

তিনি আরো বলেছেন, “আর প্রতিশ্রুতি পালন করো; নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে।” (সূরা বনী ইসরাঈল : ৩৪)

নবী (ﷺ) বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক গণ্য হবে। আর সে ব্যক্তির মাঝে তার মধ্য হতে একটি স্বভাব থাকবে, তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যাবে। (সে স্বভাবগুলো হল,

১) তার কাছে আমানত রাখা হলে খিয়ানত করে।

২) কথা বললে মিথ্যা বলে।

৩) ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং

৪) ঝগড়া-বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষা বলে। (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)

নবী (ﷺ) বলেছেন, কিয়ামতের দিনে প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে (বিশেষ) পতাকা নির্দিষ্ট হবে। বলা হবে যে, এটা অমুক ব্যক্তির (বিশ্বাসঘাতকতার) প্রতীক। (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)