hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩২

সেভিংস একাউন্টস

আমরা জানি ব্যাংকগুলো সাধারণতঃ সেভিংস একাউন্টস হোল্ডারদের deposit basis interest দিয়ে থাকে। তাই আমাদের যাদের সেভিংস একাউন্টস, আমি না চাইলেও আমার একাউন্টসে সুদ জমা হতে থাকে। তাই সেভিংস একাউন্ট ওপেন না করে কারেন্ট বা চলতি একাউন্ট ওপেন করা উচিত। যদি কোন কারণে অনিচ্ছা সত্ত্বেও আমার নিকট সুদ এসে যায় তাহলে আমি যেটা করতে পারি তা হলো, মাস শেষে অথবা তিন মাস পর পর অথবা ছয় মাসে একবার অথবা বছর শেষে একাউন্টস স্টেটমেন্ট দেখে সুদটাকে আলাদা করে ফেলতে পারি এবং সাথে আরো কিছু এমাউন্ট যোগ করে (কারণ সুদটা চক্রবৃদ্ধি হারে হয়) দেশে কোন গরিব মানুষকে দিয়ে দিতে পারি অথবা যে কোন জনকল্যাণমূলক কাজেও লাগাতে পারি কিন্তু অবশ্যই আমার নিয়্যত থাকতে হবে যে, “আমি এটা করছি কোন সওয়াবের উদ্দেশ্যে না, অথাৎ আল্লাহর কাছ থেকে আমি এর জন্য কোন রিউয়ার্ড আশা করতে পারবো না। কারণ এ টাকাটা আমার না, এটা হারাম (সুদ) এবং আমার কাছে এসেছে আমার অনিচ্ছা সত্ত্বেও।