hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

প্রথম অধ্যায় : আমাদের সমস্যা ও সমাধান আমাদের চাওয়া-পাওয়া

আমাদের সকলের চাওয়া-পাওয়া কী? আমাদের জীবনকে সফল করার জন্য যে চারটি অপরিহার্য উপাদান প্রয়োজন তা হলো :

১. উচ্চ শিক্ষা বা Higher education;

২. প্রতিশ্রুতিশীল পেশা বা Promising profession;

৩. সম্পদ অর্জন বা Earn money/wealth.

যেমনঃ বাড়ি, গাড়ি, জমি, ফ্যাক্টরী, ব্যাংক ব্যালেন্স, শাড়ি-গহনা ইত্যাদি;

৪. একটি সম্মান আদায়কারী টাইটেল বা Honorable designation

যেমন : ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, মেজর সাহেব, প্রফেসর সাহেব ইত্যাদি।

আমরা সকলেই চাই আমাদের সন্তানেরা ভাল স্কুলে পড়বে, ভাল কলেজে পড়বে, ভাল ভাল টিচারের কাছে প্রাইভেট পড়বে, মাস্টার্স করবে, পিএইচডি করবে, পৃথিবীর ভাল ভাল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করবে। আমরা নিজেরাও আমাদের নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের মাধ্যমে চাকুরী-প্রমোশন, ব্যবসার উন্নতি ইত্যাদির প্রচেষ্টায় রত। আবার ডিগ্রি অর্জনের পর একটি সম্মান আদায়কারী টাইটেলও হচ্ছে। সম্পদ অর্জনের মাধ্যমে বাড়ি, গাড়ি, এপার্টমেন্ট, জমি, ফ্যক্টরী, ব্যাংক ব্যালেন্স, শাড়ি-গহনা ইত্যাদি হচ্ছে। অতঃপর একটি ভাল, সুন্দর, উচ্চ বংশের ছেলে বা মেয়ে দেখে বিয়ে-শাদীও হচ্ছে। অবশেষে সমাজে প্রতিষ্ঠাও হলো। লোকজন আমাকে বিভিন্ন সম্মানজনক উপাধিতে ডাকছে। মুসলিম-অমুসলিম সকল সমাজের এই একই চিত্র। এই চাওয়ার মধ্যে কোন অন্যায় নেই। এই চাওয়াটা সকল সমাজের একটা common চাওয়া জীবনে সফলতা আনার জন্যে, জীবনকে সুন্দর করার জন্যে। এখন, এই চারটিই আমরা যারা অর্জন করতে পেরেছি তারা কি জীবনে সুখী? এই চারটি অর্জনের পরও কি আমরা জীবনে সত্যিই সুখী?