hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

দেয়ালে মানুষ বা প্রাণীর ছবি টানালে এবং ঘরে মূর্তি রাখলে শান্তি বিনষ্ট হয়

আমরা অনেকে ঘরের দেয়ালে নানারকম ছবি ফ্রেমে বাঁধাই করে ঝুলিয়ে রাখি। যেমন : বিয়ের ছবি, নিজ পিতা-মাতার ছবি, পারিবারিক ছবি, রবীন্দ্র নজরুল, নেতা-নেত্রীর ছবি, পীরের ছবি, বিভিন্ন স্টারদের ছবি বা পশু-পাখির ছবি ইত্যাদি। আবার অনেকে আর্ট-কালচার-এর মনে করে শোপীচ হিসেবে ঘরে নানারকম মূর্তিও রাখি। আমরা মূর্তি মানে হয়তো সাধারণতঃ বুঝে থাকি মাটির তৈরী বা সিমেন্টের তৈরী কিছু। কিন্তু যুগের সাথে অনেক কিছুরই পরিবর্তন এসেছে, তাই আজকাল কাচের তৈরী, প্লাস্টিকের তৈরী, রাবারের তৈরী, ফোমের তৈরী, কাপড়ের তৈরী, উলের তৈরী নানারকমের পুতুল, পশু পাখি ইত্যাদি বিভিন্ন বাসায় দেখা যায় যা সবই শিরকের অন্তর্ভুক্ত।

মনে রাখতে হবে ঘরে যে কোন ধরনের মূর্তি এবং কোন প্রাণীর ছবিই রাখা নিষেধ। রসূল (ﷺ) মক্কা বিজয়ের সর্বপ্রথম সকল প্রকার মূর্তি এবং ছবি ধবংস করেছিলেন। কারণ যে ঘরে ছবি এবং মূর্তি থাকে সে ঘরে রহমতের ফিরিশতা প্রবেশ করে না। আর আমার ঘরে যদি রহমতের ফিরিশতাই প্রবেশ করতে না পারেন তাহলে সেই ঘরে রহমত-ইবা আসবে কী করে? তাই আমি কি চাই না আমার ঘরে রহমতের ফিরিশতা প্রবেশ করুক? বাইরে থেকে বাসায় ফিরে খালি ঘরেও সালাম দিতে হয় কারণ ঘরে রহমতের ফিরিশতা থাকে এবং তারাও আমাদের সালামের জবাব দিয়ে থাকেন।