hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১২

রিযিক একমাত্র আল্লাহর হাতে?

মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন রিযিকের মালিক একমাত্র তিনি। আর আমরা তার উল্টোটা করছি। অর্থাৎ রিযিকের দায়িত্ব নিজের ঘরে নিয়ে নিয়েছি। অথচ সূরা ইসরার ৩০ নং আয়াতে আল্লাহ তা'আলা বলেছেন :

“নিশ্চয় তোমার রব যার জন্য চান রিযিক প্রশস্ত করে দেন, যার জন্য চান সংকীর্ণ করে দেন।”

তিনি আরো বলেছেন : “এই যে, তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।” (সূরা আন-নাজম : ৪৮)

“মানুষের সম্পদ বৃদ্ধি করবে বলে তোমরা যে সুদ দাও, মূলতঃ আল্লাহর কাছে তাতে সম্পদ মোটেই বৃদ্ধি পায় না কিন্তু তোমরা যে যাকাত আদায় কর একমাত্র আল্লাহর সন্তোষ লাভ করার উদ্দেশ্যে তা অবশ্যই বহুগুণ বৃদ্ধি পায়।” (সূরা আর রুম : ৩৯)

আমরা আল্লাহ তা'আলার উপর ভরসা রাখতে পারছি না, অর্থের লোভে দিশে হারা হয়ে যাচ্ছি, যে দিকে যা পাচ্ছি বাছবিচার না করে তাই পকেটে ভরছি।