hadith book logo

সুখী ও সুন্দর পরিবার গঠন

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৪

তাড়াহুড়া না করা

কোন কাজেই তাড়াহুড়া করা ঠিক না। দৃঢ়চিত্তে সময়মতো কাজ শুরু করা উচিত, প্ল্যানমতো ধাপে ধাপে এগিয়ে যাওয়া উচিত, কাজটি শেষ না হওয়া পর্যন্ত নিজ মনোযোগকে বিক্ষিপ্ত হতে দেয়া যাবে না। দেখা যাবে তাড়াহুড়া ছাড়াই কাজটি সমাধা হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে প্ল্যানটা হতে হবে নিখুঁত এবং কাজের গতি হতে হবে প্রফেশনাল, অলস বা ঢিলেঢালা নয়। দেরীতে শুরু করলে, প্রয়োজনীয় মাল-মশলা এবং তথ্যাদি সংগ্রহ করার আগেই কাজে হাত দিলে অগ্রগতির হার কম হতে বাধ্য যার ফলে তাড়াহুড়া করতে হয়। তাড়াহুড়া করলে কাজে ভুল হয়, আরো দেরী হয়। অন্য যে কথাটি সর্বদা মনে রাখা প্রয়োজন সেটা হলো লাইফ ইজ নট অ্যান ইমার্জেন্সি, সব কাজেই একটা তাড়া, একটা ব্যস্ততা জীবনে অশান্তি এবং ব্যর্থতা ডেকে আনে। Go easy. One step at a time.